editor
প্রকাশিত: 10:09 PM, August 3, 2025
সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী বলেছেন, জুলাই বিপ্লবে আমাদের তরুণরা যেভাবে ভয় না পেয়ে রাজপথে নেমেছিল, তা ইতিহাসে বিরল। তাদের অদম্য সাহস ও আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। ২০২৪ এর জুলাইয়ে আমরা প্রমাণ করেছি ঐক্যবদ্ধ থাকলে ভয়ের প্রাচীর ভেঙ্গে মুক্তি লাভ করা যায়। তিনি বলেন, জুলাই বিপ্লবের চেতনা, বৈষম্যহীন ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণের বাংলাদেশ গড়ে তোলার চেতনা। এ চেতনাকে ধারণ করে আমাদের এগিয়ে যেতে হবে। যে নতুন বাংলাদেশ বিনির্মানের জন্য আমাদের তরুণরা বিপ্লব ঘটিয়েছে, সে কাঙ্খিত বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষে আমাদের নিরলসভাবে কাজ করতে হবে।
গতকাল রোববার (৩ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে সিলেট নগরীতে নির্মিত ‘জুলাই বিপ্লব ভিজ্যুয়াল করিডোর স্মৃতির পথ’ পরিদর্শনের পূর্বে নগরীর জালালাবাদ পার্কের সামনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ও সিলেট জেলা পরিষদের প্রশাসক দেবজিৎ সিংহ এর সভাপতিত্বে এবং সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহ এর পরিচালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাই রাফিন সরকার, সিলেটের জেলা প্রশাসক শের মাহবুব মুরাদ, সিলেটের পুলিশ সুপার মাহবুবুর রহমান, নির্বাহী কর্মকর্তা অনুপমা দাস, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুর রউফ শাহ, জেলা শিক্ষা অফিসার আবু সাঈদ মো. আব্দুল ওয়াদুদ। ছাত্র প্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন আয়েশা সিদ্দিকা প্রিয়া এবং ফখরুল হাসান। পরে অতিথিবৃন্দ সিলেট সিটি কর্পোরেশনের সম্মুথ ভাগের চত্ত্বর হতে নাগরি চত্ত্বর, সার্কিট হাউসের সম্মুখ ভাগ এবং ক্বীন ব্রিজের উপর বিপ্লব ভিজ্যুয়াল করিডোর স্মৃতির পথ পরিদর্শন করেন।
এরপর বিকেল ৫টায় নগরীর রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামের সম্মুখে ‘গণজাগরণের গল্প: তরুণদের ক্যামেরায় জুলাই বিপ্লব’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী সহ অতিথিবৃন্দ।
উল্লেখ্য, গত ৩০ জুলাই থেকে শুরু হওয়া সিলেট সিটি কর্পোরেশনের সম্মুথ ভাগের চত্ত্বর হতে নাগরি চত্ত্বর, সার্কিট হাউসের সম্মুখ ভাগ এবং ক্বীন ব্রিজের উপর ‘জুলাই বিপ্লব ভিজ্যুয়াল করিডোর স্মৃতির পথ’ প্রদর্শনী এবং গতকাল রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামের সম্মুখে উদ্বোধন হওয়া ‘গণজাগরণের গল্প: তরুণদের ক্যামেরায় জুলাই বিপ্লব’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী চলবে ৫ আগস্ট পর্যন্ত।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন