editor
প্রকাশিত: 4:58 PM, August 4, 2025
শেখ মো শাহিন উদ্দীন, হবিগঞ্জ:: হবিগঞ্জের শাহজিবাজার গ্রিড উপকেন্দ্রে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৪ আগস্ট) দুপুর ১২টা ৩৭ মিনিটে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (PGCB)-এর TR-2 নম্বর ব্রেকার ও সিটিতে হঠাৎ আগুন লাগে। এর ফলে শাহজিবাজার গ্রিডের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে যায়।
PGCB’র একটি বিশ্বস্ত সূত্র জানায়, TR-2 নম্বর ব্রেকারে ‘ফ্ল্যাশিং’ বা ঝলক লাগার মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে ব্রেকার ও সংযুক্ত যন্ত্রাংশে। ফায়ার সার্ভিস ও গ্রিড উপকেন্দ্রের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। দুপুরের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসলেও এর আগেই গুরুত্বপূর্ণ সরঞ্জামের ক্ষতি হয় এবং পুরো গ্রিড উপকেন্দ্র অচল হয়ে পড়ে।
ঘটনার পরপরই পিজিসিবির প্রকৌশলীরা জরুরি ভিত্তিতে মেরামত কাজে নেমেছেন। তবে আগুনে ক্ষতিগ্রস্ত যন্ত্রাংশ পরিবর্তন এবং সিস্টেম রিস্টোরে কত সময় লাগবে-সে ব্যাপারে নিশ্চিত করে কিছু জানাতে পারেননি কর্মকর্তারা।
PGCB’র একজন দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী বলেন, “আমরা নিরবচ্ছিন্নভাবে কাজ করছি। ক্ষতির পরিমাণ এখনো পর্যালোচনায় রয়েছে। তবে দ্রুততম সময়ের মধ্যে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করার চেষ্টা চলছে।”
এ ঘটনায় হবিগঞ্জের বিভিন্ন উপজেলায় বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। অনেক এলাকায় পুরোপুরি বিদ্যুৎহীন অবস্থা বিরাজ করছে। এতে চা বাগান, শিল্প-কারখানা, দোকানপাটসহ সাধারণ জনজীবনে মারাত্মক প্রভাব পড়েছে।
বিশেষ করে শাহজিবাজার, শায়েস্তাগঞ্জ, মাধবপুর, নবীগঞ্জ ও এর আশপাশের অঞ্চলের মানুষ দুপুরের পর থেকেই বিদ্যুৎবিহীন অবস্থায় দিন কাটাচ্ছেন। বিভিন্ন শিল্পকারখানার উৎপাদন কার্যক্রম স্থবির হয়ে পড়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সংশ্লিষ্ট মহলের আশা, অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে। তবে গ্রিড-সম্পর্কিত যেকোনো সমস্যায় প্রযুক্তিগত জটিলতা থাকায় সময়ক্ষেপণ হওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন