editor

প্রকাশিত: 8:39 PM, August 4, 2025

‘ফ্লাইট এক্সপার্ট’ বন্ধের ঘটনায় সোমা ইন্টারন্যাশনাল সার্ভিসেস’র বিবৃতি

‘ফ্লাইট এক্সপার্ট’ বন্ধের ঘটনায় সোমা ইন্টারন্যাশনাল সার্ভিসেস’র বিবৃতি

উড়োজাহাজের অনলাইন টিকিট বুকিং প্রতিষ্ঠান ‘ফ্লাইট এক্সপার্ট’ বন্ধের ঘটনায় বিপাকে পড়েছে দেশের বেশ কিছু ছোট ও মাঝারি টিকিট বিক্রেতা প্রতিষ্ঠান ও গ্রাহকরা। আগাম টিকেট কেটে রাখার পরিবর্তে জমা দেওয়া টাকা ফেরত নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। সম্প্রতি দেশের বিভিন্ন গনমাধ্যমে এমন সংবাদ প্রচারিত হয় যে, ফ্লাইট এক্সপার্টের মাধ্যমে আগাম কেটে রাখা উড়োজাহাজের টিকিট রিফান্ড করা শুরু করেছে সোমা ইন্টারন্যাশনাল সার্ভিসেস। এমনকি অফিস বাইরে থেকে তালা লাগিয়ে ভিতরে বসে সব পিএনআর (যাত্রীদের নামের রেকর্ড) রিফান্ড করারও অভিযোগ উঠেছে।

এছাড়া ‘ফ্লাইট এক্সপার্ট’ বন্ধ হওয়ার ব্যাপারে সোমা ইন্টারন্যাশনাল সার্ভিসেস আগে থেকেই জানতো, এমন ভিত্তিহীন তথ্যও সংবাদে উল্লেখ করা হয়। এমন প্রচারিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন সোমা ইন্টারন্যাশনাল সার্ভিসেসের স্বত্বাধিকারী মোতাহার হোসেন বাবুল।

গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিবৃতিতে তিনি জানিয়েছেন, ব্যাবসা জনিত কারণে ‘ফ্লাইট এক্সপার্ট’ এর সাথে অন্যান্য সব প্রতিষ্ঠানের মতো ব্যবসা পরিচালনা করেছে সোমা ইন্টারন্যাশনাল সার্ভিসেস। কিন্তু ‘ফ্লাইট এক্সপার্ট’ বন্ধ হওয়ার পর অন্যান্য প্রতিষ্ঠানের মতোই ক্ষতিগ্রস্থ হয়েছে সোমা ইন্টারন্যাশনাল সার্ভিসেস। এমনকি ‘ফ্লাইট এক্সপার্ট’ এর কাছে সোমা ইন্টারন্যাশনালের বড় অংকের টাকা পাওনা রয়েছে।

এ ব্যাপারে গত ২রা আগষ্ট সোমা ইন্টারন্যাশনাল সার্ভিসেস কর্তৃপক্ষ সিলেট কতোয়ালী মডেল থানা ও ঢাকার পল্টন থানায় পৃথক দুটি সাধারণ ডায়রী (জিডি) করেছে। (পল্টন থানা জিডি নং- ৯৪, সিলেট কোতোয়ালী থানা জিডি নং- ১২২)। যাত্রীদের টিকিটের টাকা নিয়ে উদ্বিগ্ন প্রতিষ্ঠানটি। এমন পরিস্থিতিতে সোমা ইন্টারন্যাশনালের নাম জড়িয়ে অপ-প্রচারের তীব্র প্রতিবাদ জানিয়েছেন প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মোতাহার হোসেন বাবুল।

তিনি বলেন, দীর্ঘদিন যাবত সুনামের সাথে ব্যাবসা পরিচালনা করে আসছে সোমা ইন্টারন্যাশনাল। তবে সম্প্রতি প্রকাশিত খবরের মাধ্যমে প্রতিষ্ঠানটির সুনাম ক্ষুণ্ন করা হচ্ছে বলেও জানান তিনি।

এমতাবস্থায়, প্রকৃত ঘটনা অনুসন্ধানপূর্বক যথাযথ সংবাদ প্রকাশ এবং এর ফলশ্রুতিতে যেনো নিরপরাধ ব্যাক্তি কিংবা প্রতিষ্ঠান যেনো ক্ষতিগ্রস্থ না হয় সেদিকে সজাগ দৃষ্টিরাখার আহবান জানিয়েছেন তিনি।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন