editor
প্রকাশিত: 6:19 PM, August 5, 2025
বুধবার ৬ আগস্ট রিয়ার এ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪১তম মৃত্যুবার্ষিকী। আজ (বুধবার) থেকে ৪১ বছর আগে এই দিনটিতে তিনি জনমানবের কল্যাণে তাঁর জীবন উৎসর্গ করেন। দিনটি উপলক্ষে সকালে মরহুমের মাজারে পুষ্পস্তবক অর্পণ, মাজার প্রাঙ্গণে তাঁর রুহের মাগফেরাত কামনায় অনুষ্ঠিত হবে পবিত্র কোরআন খতম, কোরআন খানি ও বিশেষ মোনাজাত। তিনি চিরনিদ্রায় শায়িত আছেন তাঁর প্রিয় কর্মস্থল নৌ-সদর দপ্তরের পাশে।
দিনটি উপলক্ষে তাঁর গ্রামের বাড়ি দক্ষিণ সুরমার বিরাহিমপুরে কলাবাগান লতিফিয়া হাফিজিয়া মাদ্রাসায় বাদ জোহর শিরনি বিতরণ। বাদ আসর দরগাহই হযরত শাহজালাল (রহ.) এর মাজার মসজিদ এবং হযরত শাহপরান (রহ.) এর মাজার মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল এবং শিরণী বিতরণের আয়োজন করা হয়েছে। দরগাহই হযরত শাহাজাল (রহ.) এর মাজারে মিলাদ মাহফিলে সবাইকে উপস্থিত থাকার জন্য মরহুমের ভাতিজা বাবর আলী খান অনুরোধ করেছেন।
দিনটি উপলক্ষে বাদ মাগরিব রিয়ার এ্যাডমিরাল মাহবুব আলী খানের “মাহবুব ভবন” এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বেগম মাহবুব আলী খান সকল শুভানুধ্যায়ী ও শুভাকাঙ্খীদের দোয়া করতে অনুরোধ করেছেন। ধানমন্ডি বায়তুল আমান জামে মসজিদ ও মাদ্রাসার এতিম ছাত্রদের নিয়ে বাদ আসর বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে। এই মসজিদে তিনি প্রতিনিয়ত জুম্মার নামাজ আদায় করতেন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন