editor

প্রকাশিত: 8:36 PM, August 5, 2025

বড়লেখায় বৌভাত অনুষ্ঠানে ব্যস্ত থাকাকালীন সময়ে বাড়িতে চুরির ঘটনায় গ্রেফতার-১

বড়লেখায় বৌভাত অনুষ্ঠানে ব্যস্ত থাকাকালীন সময়ে বাড়িতে চুরির ঘটনায় গ্রেফতার-১

1

বড়লেখা প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখা পৌরশহরের একটি কমিউনিটি সেন্টারে গত ১৩ জুলাই কানাডা প্রবাসীর বৌভাত অনুষ্ঠানে ব্যস্ত থাকাকালীন সময় দিনে দুপুরে বাড়ির পেছনের ফটক ভেঙ্গে অজ্ঞাতনামা চোরেরা ভেতরে প্রবেশ করে আলমিরা ভেঙ্গে ০২ জোড়া স্বর্ণের বালা, ০১ জোড়া কানের দুল, ০২টি স্বর্ণের চেইন, ০১টি স্বর্ণের ব্রেসলেট, নগদ ১ লক্ষ ৪৫ হাজার টাকা ও ৫০০ ইউএস ডলার সহ মোট ৯ লক্ষ ৭ হাজার ৫শ টাকার মূল্যবান জিনিসপত্র চুরির ঘটনায় সাথে জড়িত এক জনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার(০৩ আগস্ট) সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার পুলিশের সহায়তায় বাংলাবাজার এলাকায় অভিযান পরিচালনা করে বড়লেখা থানা পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামী সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার বৈরাগীবাজার, খশিরবন হাতির টিলা এলাকার লিটন মিয়ার ছেলে শরীফ আহমেদ (২৪)।(বর্তমান ঠিকানা মিরধারপাড়, ১নং বাংলাবাজার ইউপি, থানা-দোয়ারাবাজার, জেলা-সুনামগঞ্জ)।

4

পুলিশ সূত্রে জানা যায়, ঘটনায় দিনই ভুক্তভোগী শামীম আহমদ কাউছার বাদী হয়ে বড়লেখা থানায় একটি মামলা দায়ের করেন (মামলা নং-১২, তারিখ-১৪/০৭/২০২৫ইং, ধারা-৪৫৪/৩৮০) দন্ডবিধি মোতাবেক। মামলার পর জেলা পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, কুলাউড়া সার্কেলের সার্বিক দিক নির্দেশনায় বড়লেখা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লার সার্বিক তত্বাবধানে মামলার তদন্তকারী অফিসার এসআই রতন কুমার হালদার, এসআই দেবল চন্দ্র সরকার, এএসআই ফজলে আজিম ও অন্যান্য সদস্যদের সমন্বয়ে আসামী সনাক্ত ও মালামাল উদ্ধারের লক্ষ্যে একটি তদন্ত টিম গঠন করা হয়। উক্ত টিম বিভিন্ন স্থানের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ সংগ্রহ পূর্বক পর্যালোচনা, তথ্য প্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের মাধ্যমে প্রাপ্ত তথ্য যাচাই বাছাই করে আসামীকে সনাক্ত করে রোববার(০৩ আগস্ট) সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজারের বাংলাবাজার এলাকায় দোয়ারাবাজার পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করে বড়লেখা থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

8

অভিযানে গ্রেফতারকৃত আসামীর দেয়া তথ্য মতে ছিনতাই কাজে ব্যবহৃত ১ টি ইয়ামাহা কোম্পানীর এফজেড এক্স মডেলের মোটরসাইকেল এবং চুরি হওয়া টাকা থেকে নগদ ৮ হাজার টাকা উদ্ধার করা হয়।

বড়লেখা থানার ওসি মাহবুবুর রহমান মোল্লা সোমবার দুপুরে বলেন, জিজ্ঞাসাবাদে ঘটনা সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে। তার সাথে থাকা আরো দুই জন আসামীর নাম ঠিকানা প্রকাশ করে। মামলার তদন্তের স্বার্থে পলাতক আসামীদের নাম ঠিকানা গোপন রাখা হল। পলাতক আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। এদিকে গ্রেফতারকৃত আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে। আদালতে জিজ্ঞাসাবাদ শেষে তাদের কারাগারে প্রেরণ করা হবে।

4

Sharing is caring!


আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ সংবাদ

সিলেটে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে জেলা প্রশাসনের নানা কর্মসূচি

সিলেটে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে জেলা প্রশাসনের নানা কর্মসূচি

1   2 ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩

নিষিদ্ধ আ.লীগ নেত্রী আলিয়া ও তার ছেলে ছাত্রলীগ নেতা তামিমের তৎপরতা ও নানামুখী অপকর্ম

নিষিদ্ধ আ.লীগ নেত্রী আলিয়া ও তার ছেলে ছাত্রলীগ নেতা তামিমের তৎপরতা ও নানামুখী অপকর্ম

3 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর ৯ নম্বর ওয়ার্ডের সাগরদিঘীরপাড় ও ৭ নম্বর ওয়ার্ড এলাকায় আওয়ামী লীগের এক নারী নেত্রীর অবাধ

‘জমজম বাংলাদেশ’র প্রতিষ্ঠাতা মঈনউদ্দীন চৌধুরীর বিরুদ্ধে কোটি টাকার বাড়ি আত্মসাত সহ নানা অভিযোগ

‘জমজম বাংলাদেশ’র প্রতিষ্ঠাতা মঈনউদ্দীন চৌধুরীর বিরুদ্ধে কোটি টাকার বাড়ি আত্মসাত সহ নানা অভিযোগ

8 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর শিবগঞ্জ সেনপাড়া পুষ্পায়ন এলাকার একটি কোটি টাকার পারিবারিক বাড়ি আত্মসাতের চেষ্টার অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবী সংস্থা

ইজারাদার চন্দন হলেও সুরমায় বালু উত্তোলনের মূলহোতা ‘ডিপজল মিজান’ ও হাবিবুল্লাহ

ইজারাদার চন্দন হলেও সুরমায় বালু উত্তোলনের মূলহোতা ‘ডিপজল মিজান’ ও হাবিবুল্লাহ

7 * সুরমা নদীতে ইজারার নামে কোটি কোটি টাকার বালুদস্যুতা * প্রতিবাদী জনতার ওপর মিথ্যা মামলা ও হয়রানি * ২.৪৫

সিলেট ১৪নং ওয়ার্ড বিএনপির নেতাকর্মীদের সাথে শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

সিলেট ১৪নং ওয়ার্ড বিএনপির নেতাকর্মীদের সাথে শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

3 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রী এবং সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে সৌজন্য

সিলেট শহরতলীর ধোপাগুলে হয়রানীর প্রতিবাদে ফেলুডা ব্যবসায়ীদের সভা

সিলেট শহরতলীর ধোপাগুলে হয়রানীর প্রতিবাদে ফেলুডা ব্যবসায়ীদের সভা

6 সিলেট শহরতলীর ধোপাগুল এলাকায় ফেলুডা ব্যবসায়ীদের হয়রানী করার প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ধোপাগুল

নগরীর মেন্দিবাগে পূবালী ব্যাংকের ক্যাশলেস প্রোগ্রাম

নগরীর মেন্দিবাগে পূবালী ব্যাংকের ক্যাশলেস প্রোগ্রাম

8 আসছে দিন সমূহে আর কেউ নগদ টাকা বহন করবে না সবার কাছে থাকবে একটি করে কিউ আর কোড। ব্যাংকের

সরকার আধুনিক শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির

সরকার আধুনিক শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির

6 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে গুণগত মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাব্যবস্থা

1
6