admin
প্রকাশিত: ৮:৫৬ অপরাহ্ণ, আগস্ট ৬, ২০২৫
সিলেটের দক্ষিণ সুরমায় এক বিএনপি নেতা আওয়ামী লীগের দোসর ও ডেবিলদের সাথে সম্পৃক্ততা রেখে সংগঠন বিরোধী কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন বিএনপি নেতারা।
এ ব্যাপারে বিএনপি নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, দাউদপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওলিউর রহমান ওলি আওয়ামী লীগ নেতাকর্মীদের পুনর্বাসন করতে কাজ করছে। যা সম্পূর্ণ বিএনপির সংগঠন বিরোধী কাজ।
বিএনপি নেতারা বলেন, ফ্যস্টিট স্বৈরাচার শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকার বিগত ১৬ বছরে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা-মামলা, নির্যাতন, অফিসে অগ্নিসংযোগ সহ বিভিন্ন নৈরাজ্য ও অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়েছে তাদের সাথে সম্পৃক্ততা ও সু-সম্পর্ক বিএনপি নেতা ওলিউর রহমান ওলির। ওলির এসব কর্মকাণ্ডে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন বিএনপির ত্যাগী নেতাকর্মীরা।
আওয়ামী লীগের সরকারের আমলে সিলেট-৩ আসনের সাবেক এমপি হাবিবুর রহমান হাবিব ও দাউদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান, সাধারণ সম্পাদক আতিকুল হক সহ অসংখ্য আওয়ামী লীগের দোসর ও ডেবিলদের সাথে বিএনপি নেতা ওলিউর রহমান ওলির ছবি যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ভাইরাল হয়েছে বলে জানান বিএনপি নেতারা।
এ ব্যাপারে দাউদপুর ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা সিলেট জেলা বিএনপির নেতৃবৃন্দকে বিষয়টি অবগত করেছেন।
দাউদপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওলিউর রহমান ওলির বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহনের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি অনুরোধ জানিয়েছেন দাউদপুর ইউনিয়ন বিএনপির তৃণমুল নেতাকর্মীরা।
তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের গণমানুষের সংগঠন বিএনপিতে কোন আওয়ামী লীগের দোসর ও ডেবিলদের মনোনীত ব্যক্তির ঠাই হতে পারে না।
5 মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মসজিদে ঢুকে এক মুসল্লিকে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করা হয়েছে। উপজেলার পশ্চিম লইয়ারকুল জামে মসজিদে রোববার (৩
8 সিলেটে একদিকে যখন মহান মে দিবস ও পরবর্তী কর্মসূচীর মাধ্যমে শ্রমিকের অধিকারের কথা বলা হচ্ছে, ঠিক তখনই এক মর্মান্তিক
6 পেশাজীবী সাংবাদিকদের ঐতিহ্যবাহী সংগঠন দক্ষিণ সুরমা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন চ্যানেল এস ইউকের সিলেটের
8 জকিগঞ্জ উপজেলার কসকনকপুর ইউনিয়নে ভ্রমণ ও সমাজসেবামূলক সংগঠন পিসফুল টুরিস্ট ক্লাবের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার
1 মহান মে দিবস উপলক্ষে শ্রমিক মজলিস সিলেট মহানগর শাখার উদ্যোগে নগরীর জিন্দাবাজার এবং ৩৬ নং ওয়ার্ডের বালুচরে পৃথক আলোচনা
4 মহান মে দিবস উপলক্ষে সিলেট মহানগর সংবাদপত্র হকার্স সমবায় সমিতির উদ্যোগে এক পথসভা অনুষ্ঠিত হয়েছে। 8 শুক্রবার (০১ মে)
3 সিলেটের সড়ক ও রেল যোগাযোগের উন্নয়ন নিয়ে সুখবর দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার দুপুরে নগরভবনে আয়োজিত সুধি সমাবেশে সিলেট-ঢাকা
3 সিলেটের ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল চালু করে ১২শ শয্যায় উন্নীত আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সিলেটের ২৫০ শয্যাবিশিষ্ট