editor
প্রকাশিত: 8:58 PM, August 6, 2025
ঐতিহাসিক জুলাই গণভ্যূত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে দক্ষিণ সুরমা উপজেলা জামায়াতের আয়োজনে এক গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল সাড়ে চারটায় ভার্থখলা জামে মসজিদ থেকে গণমিছিল শুরু হয়। পরে মিছিলটি কীন ব্রীজ হয়ে রেজিস্ট্রারী মাঠের সমাবেশে মিলিত হয়।
গণমিছিলে উপস্থিত ছিলেন, সিলেট জেলা জামায়াত নেতা ও ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইন,দক্ষিণ সুরমা উপজেলা জামায়াতের আমীর সাব্বির আহমদ, নায়েবে আমীর খায়রুল আফিয়ান চৌধুরী, এডভোকেট নাজমুল ইসলাম, সেক্রেটারী বদরুল ইসলাম,দক্ষিণ সুরমা থানা জামায়াতের আমীর মাওলানা মুজিবুর রহমান, সেক্রেটারি ফয়জুর রহমান জায়গীরদার। এসময় দক্ষিণ সুরমার বিভিন্ন ইউনিয়ন, ইউনিট ও ওয়ার্ড জামায়াতের সভাপতি সেক্রেটারিসহ শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মিছিলপূর্ব সমাবেশে বক্তারা বলেন, জুলাই-আগস্ট অভ্যুত্থান ছিল বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গৌরবময় ও অগ্নিঝরা অধ্যায়। এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তারা দেশের স্বাধীনতা, ইসলাম ও ন্যায়বিচারের পক্ষে আপোষহীন সংগ্রামে প্রাণ দিয়েছেন। আমরা তাদের স্মরণ করি গভীর শ্রদ্ধায় এবং তাদের জন্য মাগফিরাত কামনা করি। শহীদদের আত্মত্যাগ যেন বৃথা না যায়, এজন্য বর্তমান প্রজন্মকে তাদের আদর্শে উজ্জীবিত হয়ে কাজ করতে হবে। পাশাপাশি যারা এখনো আহত ও পঙ্গু অবস্থায় কষ্টে দিন কাটাচ্ছেন, তাদের পাশে দাঁড়ানো প্রত্যেকের মানবিক দায়িত্ব। বক্তারা ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ গঠনে সকলকে কাজ করার আহবান জানান।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন