admin
প্রকাশিত: 9:00 PM, August 6, 2025
জুলাই পুনর্জাগরণ ও তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে সিলেটে বৃক্ষরোপন কর্মসূচি বাস্তবায়ন করেছে বাংলাদেশ কৃষি ব্যাংক। বুধবার ৬ আগস্ট সকালে সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি সম্পন্ন হয়। এসময় জাতীয় কর্মসূচির অংশ হিসেবে প্রধান অথিতি হিসেবে ভার্চুয়ালী যুক্ত থেকে বক্তৃতা করেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ড. মো. সালেহ উদ্দিন আহমেদ। এছাড়াও ভার্চুয়ালী বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি ব্যাংকের চেয়ারম্যান ড. মো. জাহিদ হোসাইন ও অর্থ মন্ত্রনালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক।
বাংলাদেশ কৃষি ব্যাংক সিলেটের এই বৃক্ষরোপণ কর্মসূচিতে অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকটির সিলেট বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মো. খোরশেদ আলম, সিলেট বিভাগীয় নিরীক্ষা কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম, মূখ্য আঞ্চলিক ব্যবস্থাপক শরীফ মো. তাহাওয়ার হোসাইন, সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নুরজাহান খানম চৌধুরী। এছাড়াও এসময় ব্যাংকটির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দসহ বিদ্যালয়গুলোর শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বাংলাদেশ কৃষি ব্যাংক সিলেট বিভাগের ১০২ টি শাখার মাধ্যমে প্রায় ১০ হাজার চারা রোপন করা করেছে। (বিজ্ঞপ্তি)
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন