editor
প্রকাশিত: 7:30 PM, August 7, 2025
সিলেটের গোয়াইনঘাট উপজেলার শিয়ালা হাওর চলিতাবাড়ী এলাকায় আল-মাদরাসাতু মুহিউস সুন্নাহ আল-ইসলামিয়া মাদরাসার শিক্ষার্থীদের মধ্যে খাবার বিতরণ করেছেন ব্রিটিশ নাগরিক, বাংলাদেশী বংশোদ্ভূত, রুহুল আমিন এর মেয়ে সমাজসেবী কাজী তানজিনা খাতুন।
বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুর ১টায় মাদরাসার হলরুমে প্রায় ২ শতাধিক শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করেন তিনি।
এসময় তিনি বলেন, সমাজে এমন অনেক শিশুরা রয়েছে যারা পরিবারের দরিদ্রতার কারণে ভালো কিছু খাবার খেতে পারে না। যার ফলে প্রায় সময় অসুস্থ থাকে শিশুরা। আমরা যারা বিত্তবান আছি তারা সবসময় ভালো খাবার খেতে পারছি। কিন্তু এই দরিদ্র পরিবারের শিশুরা তা খেতে পারে না। তাই আজকে এই মাদরাসার শিক্ষার্থীদের জন্য এই খাবারের আয়োজন করেছি। আমরা যারা বিত্তবান আছি সবারই উচিৎ দরিদ্র শিশুদের পাশে দাঁড়ানো। তাহলে দরিদ্র পরিবারের শিশুরা খাবারের চাহিদা মিঠিয়ে সুস্থ্য থাকতে পারবে।
এর পূর্বে শিক্ষার্থীদের মধ্যে সনদ বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটিশ নাগরিক, বাংলাদেশী বংশোদ্ভূত, সমাজসেবী কাজী তানজিনা খাতুন। আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মধ্যে সনদ বিতরণ করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন তরুণ সমাজসেবক মো. লিমন আহমদ, আল-মাদরাসাতু মুহিউস সুন্নাহ আল-ইসলামিয়া মাদরাসার মুহতামিম ক্বারী মাওঃ শফিকুর রহমান, নায়বে মুহতামিম ক্বারী মাওঃ শিহাব উদ্দীন, নাজিমে তালিমাত ক্বারী মাওঃ তাজুল ইসলাম, হিফজ বিভাগের প্রধান শিক্ষক ক্বারী মাওঃ হাঃ সাইদুর রহমান, শিক্ষক ক্বারী মাওঃহাঃ আব্দুল কাইয়ুম, ক্বারী মাওঃ কাওছার বিন আহমদ, ক্বারী মাওঃ জসিম উদ্দীন, শিক্ষিকা মোছাঃ নূর জাহান প্রমুখ।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন