editor
প্রকাশিত: ১০:২২ পূর্বাহ্ণ, আগস্ট ৮, ২০২৫
সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের দোয়ারাবাজারে কবির উদ্দিন হত্যা মামলায় দুই সহোদরসহ চার আসামিকে গ্রেফতার করা হয়েছে। এরা হচ্ছে উপজেলার পান্ডারগাও ইউনিয়নের সোনাপুর গ্রামের মৃত সিকন্দর আলীর পুত্র তাজ উদ্দিন (৫৬) ও গেদা মিয়া (৫০), একই গ্রামের রসিক আলীর পুত্র আলী হোসেন (২৩) এবং মৃত ফজর আলীর পুত্র সুজন মিয়া (৪৪)।
বুধবার (৬ আগস্ট) দিবাগত রাতে সিলেট শহর থেকে প্রথমোক্ত আসামি তাজ উদ্দিনকে গ্রেফতার করেছে দোয়ারাবাজার থানা পুলিশ। একই রাত পৌনে ১টার দিকে সুনামগঞ্জ পৌর এলাকার ওয়েজখালী থেকে বাকি তিন আসামিকে গ্রেফতার করেছে র্যাব- ৯। তাদেরকে দোয়ারাবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, জমিজমা নিয়ে পূর্ব বিরোধের জের ধরে গত ২৩ জুলাই দুপুরে উল্লেখিত সোনাপুর গ্রামের দু’পক্ষের সংঘর্ষে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে ওই গ্রামের নূর আলীর পুত্র কবির উদ্দিন (৪৫) ঘটনাস্থলেই প্রাণ হারান। সংঘর্ষে আরও আহত হয়েছেন আরো কয়েকজন। এ ঘটনায় পরদিন ২৪ জুলাই একই গ্রামের সিকন্দর আলীর পুত্র তেরা মিয়াকে প্রধান আসামি করে নারীপুরুষসহ ১৯ জনের বিরুদ্ধে দোয়ারাবাজার থানায় একটি হত্যামামলা রুজূ করা হয়।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ জাহিদুল হক চার আসামি গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বাকি আসামিদের দ্রুত গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। #
2 মাসুম চৌধুরী: সিলেটের কানাইঘাট উপজেলার ৯টি ইউনিয়ন এবং পার্শ্ববর্তী গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের হাজার হাজার মানুষের যাতায়াতের অন্যতম প্রধান
5 সিলেট মহানগর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৫৭ সদস্যবিশিষ্ট উপদেষ্টা কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মহানগরের দলীয় কর্মকাণ্ডকে আরও গতিশীল ও
8 খেলাফত মজলিস যুক্তরাজ্য সাউথ শাখার সভাপতি মাওলানা সাদিকুর রহমান বলেছেন, স্বাধীনতার পরবর্তী সময়ে যারাই ক্ষমতায় গিয়েছে তারাই ফ্যাসিবাদ কায়েমের
4 রোটারি ক্লাব অব সিলেট সাউথের নতুন রোটারি বর্ষের প্রথম সাপ্তাহিক সভা নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত
7 সিলেট বিভাগের প্রতিটি থানায় প্রবাসীদের সহযোগিতার জন্য প্রবাসী হেল্প ডেস্ক চালু করা ও বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধের জন্য এক
6 পর্তুগালে বসবাসরত সিলেট বিভাগের প্রবাসীদের সংগঠন ‘সিলেট বিভাগ গণদাবী পরিষদ পর্তুগাল শাখা’র কার্যকরী কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।
1 জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং নগর সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে ইউএনডিইএফ-এর অর্থায়নে এফআইভিডিবি-এর Young People Building
8 সিলেট নগরীর বড়বাজার বন্ধন ‘বি’ এলাকার বাসিন্দা ও পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি মো. হায়দার আলীর চিকিৎসায় যৌথভাবে পাশে দাঁড়িয়েছে