editor
প্রকাশিত: 8:28 PM, August 9, 2025
সিলেট মহানগর বিএনপির সাবেক নির্বাচিত সাংগঠনিক সম্পাদক, জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট জেলা শাখার সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ূন কবির শাহীন বলেছেন, জনরোষে স্বৈরাচার শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর এখন রাষ্ট্র কাঠামোকে সংস্কার করা অপরিহার্য হয়ে পড়েছে। ৩১ দফার লক্ষ্যে জনমত গঠনে দলের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি এখন থেকে ধানের শীষকে বিজয়ী করতে মাঠে কাজ শুরু করতে হবে।
শুক্রবার (৮ আগস্ট) রাতে জাতীয়তাবাদী কৃষকদল সিলেট মহানগর ৩নং ওয়ার্ডের ৩টি আঞ্চলিক কমিটি গঠন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
৩নং ওয়ার্ড কৃষকদলের আহবায়ক এনাম মিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব রিপন আহমদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ৩নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক সৈয়দ আলী রেজা সাচ্ছ, মহানগর কৃষকদলের যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান, তাহের আলী সুমন, অর্থ সম্পাদক তফজ্জুল আলী, সহ প্রচার সম্পাদক শাহীন আহমদ, সহ সমাজসেবা সম্পাদক শহীদুল ইসলাম রাজিব, পিয়ার হোসেন, সুহেল আহমদ, সুমন মিয়া, ইব্রাহিম আহমদ, মিজানুর রহমান, মিলন আহমদ, দারা মিয়া, কাশেম মিয়া, ময়না মিয়া, সেলিম মিয়া, নূর আলম প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে সোনার বাংলা আ/এ সভাপতি পদে আবুল কাশেম, সাধারণ সম্পাদক পদে মো. সেলিম, পশ্চিম কাজল শাহ সভাপতি পদে সোহাদ আহমদ, সাধারণ সম্পাদক পদে সুন্দর আলী, ওসমানী মেডিকেল আঞ্চলিক কমিটিতে সভাপতি পদে মো. সেলিম ও সাধারণ সম্পাদক পদে জাকারুল হাসনকে নির্বাচিত করে প্রত্যেকটি ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন