editor

প্রকাশিত: 8:30 PM, August 10, 2025

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে সিলেট মহানগর ছাত্র জমিয়তের আলোচনা সভা ও দোয়া মাহফিল

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে সিলেট মহানগর ছাত্র জমিয়তের আলোচনা সভা ও দোয়া মাহফিল

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ও আহতদের দ্রুত শীফা কামনায় ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগর শাখার আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ আগস্ট) বিকাল ৫টায় শহরের একটি অভিজাত মিলনায়তনে উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ছাত্র জমিয়ত সিলেট মহানগরীর আহবায়ক রেজাউর রহীম উসামার সভাপতিত্বে এবং সদস্যসচিব আবুল হাসনাত শিহাবের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক, গবেষক ও শাইখুল হাদিস মাওলানা এহতেশামুল হক কাসেমী।

হাফিজ হুসাইন আহমদের তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্র জমিয়তের সাবেক তুখোড় ছাত্রনেতা মাওলানা ফয়েজ আহমদ, বিশিষ্ট লেখক ও সংগঠক আখলাক হুসাইন, ইসলামী ছাত্র আন্দোলন সিলেট মহানগরীর সিনি. সহ-সভাপতি জাকাওয়াত চৌধুরী পাশা, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগরীর সাধারণ সম্পাদক মুহিবুর রহমান রায়হান, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস সিলেট মহানগরীর সাংগঠনিক সম্পাদক মুশফিকুর রহমান মাহদী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা ছাত্র জমিয়তের আহবায়ক আশিকুর রহমান, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস এমসি কলেজ শাখার সভাপতি আব্দুল বাছিত, ইসলামী ছাত্র আন্দোলন সিলেট মহানগরীর দপ্তর সম্পাদক তোফায়েল আহমদ, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস শাহপরান থানা শাখার সাংগঠনিক সম্পাদক হামিদুর রহমান, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস জালালাবাদ থানা শাখার সভাপতি ইশমাম আহমদ।

বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়। এদিন ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলন ফ্যাসিস্ট ও স্বৈরাচার হাসিনার পতন ঘটিয়েছিল। তারা সকল ছাত্র সংগঠনকে দেশ রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। বক্তারা আরও বলেন, অন্যায়-অবিচার ও দুর্নীতির বিরুদ্ধে ছাত্রসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

সভায় আরও উপস্থিত ছিলেন সিলেট জেলা ছাত্র জমিয়তের যুগ্ম আহবায়ক মারুফ আহমদ, মহানগর ছাত্র জমিয়তের যুগ্ম আহবায়ক সৈয়দ ফাহিম আলী, মাওলানা তাওকীর আহমদ, হাসান আহমদ, কামরান আহমদ, আবু জাফর, মাহদী হাসান, তারেক আহমদ, সাদিক আলী, নাজমুল হাসান প্রমুখ।

আলোচনা শেষে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন