editor
প্রকাশিত: 8:34 AM, August 12, 2025
জৈন্তাপুর সংবাদদাতা :: সিলেট তামাবিল মহাসড়ক চার লেন উন্নতিকরণ প্রকল্পে ভূমি অধিগ্রহণ প্রক্রিয়ায় স্থানীয় মানুষের জনকল্যাণে ক্ষতিপূরণ নিশ্চিতের লক্ষ্যে আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
গত শনিবার (৯ আগষ্ট) রাত সাড়ে ৮টায় জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের উপহার কমপ্লেক্সে সেন্টারে তামাবিল সড়ক অধিগ্রহণ সদর-জৈন্তা-গোয়াইনঘাট কল্যাণ পরিষদের আয়োজনে মোহাম্মদ আলীর সভাপতিত্বে সভায় সর্বসম্মতিক্রমে মাওলানা ওলিউর রহমান কে আহ্বায়ক ও পারভেজ আহমদ কে সদস্য সচিব করে আংশিক কমিটি গঠন করা হয়েছে।
সভায় বক্তারা বলেন, সিলেট তামাবিল মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্প আমাদের দীর্ঘদিনের প্রত্যাশার আলো। এই প্রকল্প বাস্তবায়নের কারণে যাদের জমি অধিগ্রহণ করা হবে।, তারা ক্ষতিপূরণ পাওয়ার অধিকারী। এই প্রকল্পের আওতায় স্থাপনা ও ভূমি অধিগ্রহণ করা হলে, ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের যথাযথ ক্ষতিপূরণ দেয়ার নিয়ম রয়েছে সরকারের ।
উন্নয়ন প্রকল্পে জনগণের স্বার্থ, ন্যায় সংগত ক্ষতিপূরণ এবং এলাকার সার্বিক উন্নয়ন ও স্থানীয় ভুক্তভোগীরা যাতে সরকারের পক্ষ থেকে তাদের সঠিক ক্ষতিপূরণ পায় সে বিষয়টি নিশ্চিত করতে আমরা প্রাথমিকভাবে দুই জন দিয়ে একটি আহ্বায়ক কমিটি গঠন করেছি।
সভায় নেতৃবৃন্দর আরও জানান পরবর্তী সভায় প্রয়োজনমত এই কমিটি আরও পড় পরিসরে আনা হবে। এই কমিটির মাধ্যমে ভবিষ্যতের সকল কার্যক্রম সমন্বিতভাবে পরিচালিত হবে।
এসময়ে সিলেট সদর ও জৈন্তাপুর উপজেলা ক্ষতিগ্রস্ত জমি ও স্থাপনা মালিক গন উপস্থিত ছিলেন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন