editor
প্রকাশিত: 6:28 PM, August 12, 2025
পূবালী ব্যাংক পিএলসি সিলেট প্রিন্সিপাল অফিসের মহাব্যবস্থাপক চৌধুরী মো. শফিউল হাসান বলেছেন, পূবালী ব্যাংক গ্রাহকদের আস্থার প্রতীক। পূবালী ব্যাংক গত ৬৬ বছর ধরে আর্তসামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। দেশের প্রত্যকটি অর্থনৈতিক ধাপে পূবালী ব্যাংকের অবদান ছিল। জুলাই গণঅভ্যুত্থানের পর অর্থনৈতিক যে মন্দা ছিল এবং দেশের ব্যাংকিং সেক্টর অর্থনৈতিক দিক দিয়ে যখন ব্যর্থ হয়েছিলো সেই সময়ে পূবালী ব্যাংক শক্ত অবস্থানে ছিল। ভবিষ্যতে পূবালী ব্যাংক একই ধারাবাহিকতা বজায় রাখবে।
তিনি বলেন, এটি আমাদের ২৪১ তম উপশাখা। বর্তমানে পূবালী ব্যাংক প্রত্যেকটি ক্ষেত্রে গ্রাহকদের সহযোগিতা করে যাচ্ছে। সময়ের সাথে সাথে ডিজিটাল ব্যাংকিংয়ে এগিয়ে এসেছে। প্রত্যেকটি ব্রাঞ্চ এখন অনলাইনের আওতাধীন। গ্রাহকরা পিআই ব্যাংকিংয়ের মাধ্যমে সব ধরণের সুযোগ সুবিধা গ্রহণ করতে পারছে। তিনি গ্রাহকদের পর্যাপ্ত সুযোগ গ্রহণের জন্য পূবালী ব্যাংকে লেনদেন করার আহবান জানান।
মঙ্গলবার (১২ আগস্ট) সকালে পূবালী ব্যাংক পিএলসি ওসমানি মেডিকেল রোড উপশাখার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট স্টেডিয়াম শাখার সহকারী মহাব্যবস্থাপক ও শাখা প্রধান মোহাম্মদ ফসিহ উদ্দিন মাহতাব এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট পূর্ব অঞ্চলের উপ মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মো. ফজলুল কবীর চৌধুরী, সিলেট পশ্চিম অঞ্চলের উপ মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মুহাম্মদ মোশাহিদুল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন প্রিন্সিপাল অফিসের সহকারী মহাব্যবস্থাপক চৌধুরী ইস ফাকুর রহমান কোরেশী, সিলেট শাখার শাখা প্রধান ও সহকারী মহাব্যবস্থাপক প্রদ্যোৎ কান্তি দাশ, ওসমানী মেডিকেল রোড উপশাখার ব্যবস্থাপক মো. হাফিজুর রহমান, গ্রাহকদের মধ্যে সাবেক চেয়ারম্যান এম. এ রশিদ।
এছাড়াও অনুষ্ঠানে পূবালী ব্যাংকেংর কর্মকর্তা-কর্মচারী ও গ্রাহকবৃন্দ সহ এলাকার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন