editor
প্রকাশিত: 9:01 PM, August 12, 2025
গোলাপগঞ্জের বাদেপাশা ইউনিয়নের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ কুশিয়ারা ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি মনোনীত হয়েছেন বাদেপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, গোলাপগঞ্জ পৌরসভা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর প্রভাষক রেহান উদ্দিন রায়হান।
রবিবার (১০ আগস্ট) জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির অনুমোদনক্রমে কলেজ পরিদর্শক মোঃ আব্দুল হাই সিদ্দিক সরকার স্বাক্ষরিত পত্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের গভর্নিং বডি সংবিধি ২০১৯ এর ৭নং ধারার আলোকে রেহান উদ্দিন রায়হানকে এ পদে মনোনীত করা হয়।
এ উপলক্ষে মঙ্গলবার (১২ আগস্ট) কুশিয়ারা ডিগ্রি কলেজ মিলনায়তনে কলেজের গভর্নিং বডির ১ম সভা অনুষ্ঠিত হয়।
নবগঠিত গভর্ণিং বডির সভাপতি মোহাম্মদ রেহান উদ্দিন রায়হান এর সভাপতিত্বে ও কলেজের সহকারী অধ্যাপক অঞ্জন কান্তি দাসের সঞ্চালনায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বিদ্যোৎসাহী সদস্য ও ১০নং উত্তরবাদেপাশা ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ জাহিদ হোসাইন।
এসময় উপস্থিত ছিলেন গভর্ণিং বডির প্রতিষ্ঠাতা সদস্য ফারুক আহমেদ মিছবাহ, বিদ্যোৎসাহী সদস্য, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের প্রতিনিধি শ্রী নীহার রঞ্জন দাস, বিদ্যোৎসাহী সদস্য, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি মোহাম্মদ জাহিদ হোসাইন, কোপ্ট সদস্য বিশিষ্ট ক্যান্সার বিশেষজ্ঞ ডা. মোঃ ইশতিয়াক আলম রাসেল, বিদ্যোৎসাহী সদস্য হিসেবে রশিদ আহমদ, অভিভাবক সদস্য মোঃ কামাল উদ্দিন, মোঃ শামসুল আলম, জালাল উদ্দিন, হিতৈষী সদস্য আব্দুল জলিল, শিক্ষক প্রতিনিধি মোঃ আলী আকবর চৌধুরী, মোঃ মহর আলী, মোঃ রফিকুল ইসলাম, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও কমিটির সদস্য সচিব মিতালী দেব, দাতা সদস্য মোঃ লোকমান উদ্দিন।
সভায় কুশিয়ারা ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফ্রান্স প্রবাসী শাহা আলমকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এসময় কলেজ গেইট ও সীমানা প্রাচীরের নির্মাণ কাজের অগ্রগতি দেখে গভর্ণিং বডির নব-নির্বাচিত সভাপতি ও সদস্যরা সন্তুষ্টি প্রকাশ করেন। তাছাড়া কলেজ মসজিদের গেইট ও সীমানা প্রাচীর নির্মাণের কাজ অতি সত্বর শুরু করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। দাতা, স্থানীয় ও প্রবাসীদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য সকলের প্রতি আহবান জানানো হয়।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন