admin
প্রকাশিত: 10:37 PM, August 12, 2025
সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সভাপতি, সিলেট – ৩ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী আব্দুল আহাদ খান জামাল বলেন ধানের শীষ হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা ও স্বার্বভৌমত্ব রক্ষার প্রতীক। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এর প্রতীক ধানের শীষকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী করতে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দল যার হাতে ধানের শীষ তুলে দেবে আমরা সাথে থেকে সিলেট ৩ আসন জিয়া পরিবারকে উপহার দেবো ইনশাআল্লাহ।
সোমবার উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের বিভিন্ন বাজারে গনসংযোগ, লিফলেট বিতরণ, পথসভা ও শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টেে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন।
বিকেলে মানিকোনা স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন খেলা পরিচালনা কমিটির সভাপতি ও উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক ফয়সল আহমদ। পরিচালনা করেন খেলা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক, উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন যুবদলের সভাপতি কামরুজ্জামান সুরু।
বাদ মাগরিব মানিকগঞ্জ বাজারে অনুষ্ঠিত পথসভায় সভাপতিত্ব করেন উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের সিনিয়র সহ সভাপতি সলসুর রহমান। সভা পরিচালনা করেন উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক ফয়সল আহমদ। রাতে অনুষ্ঠিত ইসলামবাজারের পথসভায় সভাপতিত্ব করেন উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাহেদ আহমদ। পরিচালনা করেন উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুমেল আহমদ।
পথসভায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তসলিম আহমদ নেহার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি, ( ভারপ্রাপ্ত সভাপতি) মইন উদ্দিন, সৌদিআরব প্রাদেশিক বিএনপির আহবায়ক জাকারিয়া আরপিন ফয়সল, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সহ সভাপতি ফখরুল ইসলাম পাপলু, নাইমুল করিম খসরু, হুসেন আহমদ খান ইরন, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাকিম উদ্দিন কয়সর সহ সাধারণ সম্পাদক সুফিয়ান আহমদ, দিলাল আহমদ, ফয়সল আহমদ, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য সৈয়দ ওয়ালিদ আহমদ বিলাস, নুরুল ইসলাম রুহুল, ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর হোসেন, মাইজগাঁও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান চৌধুরী রাসেল, উত্তর কুশিয়ারা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সুয়েব আহমদ, উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক সিরাজ উদ্দিন মেম্বার, ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল মামুন, সৈয়দ আক্তার হোসেন ময়না, ওলিদ আহমদ সেন্টু, বিএনপি নেতা শাহজাহান , রানা মিয়া, আলীম উদ্দিন প্রমুখ।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে