admin
প্রকাশিত: 7:26 PM, August 14, 2025
সিলেট মহানগর বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) ও সিসিকের সাবেক প্যানেল মেয়র (১ম) রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া এবং স্বৈরাচারী শাসনের অবসান ঘটাতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনে সিলেটের প্রতিটি আসনে বিএনপির প্রার্থীকে বিজয়ী করতে হবে। সিলেটের মানুষ সবসময় গণতন্ত্র ও ন্যায়বিচারের পক্ষে। আমরা যদি দলমত নির্বিশেষে গণতন্ত্রের জন্য ঐক্যবদ্ধ হই, তবে সিলেটে বিএনপির বিজয় নিশ্চিত হবে। জনগণ পরিবর্তন চায়, আর এই পরিবর্তনের নেতৃত্ব দেবে বিএনপি। আমরা বিশ্বাস করি, জনগণ এবার ভোটের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করবে।
তিনি গত বুধবার (১৩ আগস্ট) রাতে সিলেট সিটি কর্পোরেশনের ৩৭নং ওয়ার্ড বিএনপির আয়োজনে পাড়া কমিটির সাথে ওয়ার্ড বিএনপির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় সিলেট সিটি কর্পোরেশনের ৭নং ওয়ার্ড বিএনপির আহবায়ক চাঁন মিয়া বাচ্চু এর সভাপতিত্বে ও সিনিয় যুগ্ম আহবায়ক রাজু মিয়া এবং মহানগর যুবদলের সহ আইন বিষয়ক সম্পাদক সামসুল ইসলামের যৌথ পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রখেছেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন, বিএনপি সবসময়ই গণতন্ত্র, জনগণের ভোটাধিকার এবং মানুষের মৌলিক অধিকারের পক্ষে সংগ্রাম করে আসছে। এখন সময় মাঠে নামার। ঘরে ঘরে গিয়ে আওয়ামীগ রেজিমের ব্যর্থতা, দুর্নীতি ও দমননীতি তুলে ধরতে হবে। একইসাথে বিএনপির উন্নয়নমুখী পরিকল্পনা ও জনগণের জন্য প্রতিশ্রুতি জানাতে হবে। জনগণই হচ্ছে শক্তির উৎস, তাই তাদের সাথে দৃঢ় সম্পর্ক গড়ে তুলতে হবে।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, সিলেট মহানগর যুবদলে সাধারণ সম্পাদক মির্জা মোহাম্মদ সম্রাট হোসেন।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ৩৭নং ওয়ার্ড বিএনপির আহবায়ক কমিটির সদস্য তৈমুর রাজা, কাহিন মিয়া, উসতার মিয়া, আজিজ মিয়া, রুবলে মিয়া, সিব্বির আহমদ, ফারুক মিয়া, ইউনুছ আলী, সাব্বির হোসাইন জামিল, আব্দুস সাত্তার, কাহির মিয়া, আব্দুস শহীদ, আখালিয়া নতুন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো: দিলোওয়ার হোসেন জয়, যুবদল নেতা রাজন আহমদ সাদ্দাম, রুবেল আহমদ, বাচ্চু মিয়া, শামীম আহমদ, ইমরান আহমদ।
পাড়া কমিটির নেতৃবৃন্দ হলো- সুজন মিয়া, রাজ্জাক মিয়া, সাহাবুদ্দিন, ইদ্রিস মিয়া, আসকার মিয়া,আব্দুল আহাদ, ওয়ারিস আলী, মনাফ জালাল, মকবুল আলী ও শফিক মিয়া সহ বিভিন্ন নেতৃবৃন্দ প্রমুখ। বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন