admin
প্রকাশিত: ১১:৩১ অপরাহ্ণ, আগস্ট ১৪, ২০২৫
১৪ আগষ্ট বৃহস্পতিবার হযরত শাহপরাণ (রহ.) বিএস হাফিজিয়া দাখিল মাদরাসা অলংকারী-পৌদনাপুর, বিশ্বনাথ, সিলেট-এর হিফজ বিভাগের সবক সমাপনকারী ছাত্রদের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিল ও পরীক্ষায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরনী অনুষ্ঠান দুপুর ২ ঘটিকার সময় সেমিনার হলে মাদরাসার সহ-সুপার ও হিফজ বিভাগের পরিচালক জনাব মাওলানা শ.ম জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক হাফিজ মো. সাইদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
উক্ত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লতিফিয়া এতিমখানা ফুলতলীর সাবেক প্রধান শিক্ষক, উস্তাযুল হুফফাজ জনাব হাফিজ মো. সিরাজ উদ্দিন। তিনি হিফজ সমাপনী ছাত্রদের তেলাওয়াত শোনেন কুরআন শরিফ তেলাওয়াত আদব ও ফজিলত নিয়ে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন মাদরাসার সুনামধন্য সুপার জনাব মাওলানা মো. আজিজুর রহমান।
হিফজ বিভাগের সিনিয়র সহকারী শিক্ষক জনাব হাফিজ মোহাম্মদ আলীর স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন মাদরাসার ছাত্র মো. সাইফুর রহমান ও ইসলামি সংগীত পরিবেশন করে মো. ফতেহ আহমদ মেহরাজ।
এতে মাদরাসা পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরন করেন অতিথিবৃন্দ এবং মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
6 বর্তমান বৈশ্বিক অস্থিরতা, সাম্প্রদায়িকতা ও মানবিক সংকটের এই সময়ে বিশ্বমানবতার পথ প্রদর্শনে রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের দর্শন
1 সিলেটে মাদকবিরোধী সাঁড়াশি অভিযান সফল হওয়ায় একটি কুচক্রী ও মাদক ব্যবসায়ী মহলের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ও ভুঁইফোড়
2 মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার পাকশাইল গ্রামে অবস্থিত ওয়াদুদ-ময়মুন্নেসা ফাউন্ডেশন পরিচালিত কমিউনিটি হাসপাতালের উদ্যোগে ৪০ জন শিশুর জন্য একটি বিশেষ
5 সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার তেলিয়াপাড়া গ্রামে এক প্রভাবশালীর বিরুদ্ধে জোরপূর্বক নীরিহ ব্যাক্তির জায়গা দখলের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে,
5 স্টাফ রিপোর্টার: সিলেটের আলোচিত কাষ্টঘরে কোতোয়ালি থানা পুলিশের সাঁড়াশি অভিযান চললেও এখনো অধরা রয়ে গেছে দক্ষিণ সুরমার অপরাধের অন্যতম
7 স্টাফ রিপোর্টার: সিলেটের কানাইঘাট উপজেলার ৯নং রাজাগঞ্জ ইউনিয়নের দাওয়াদারী হাজী আব্দুস সামাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। গত
2 স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জের শাল্লা উপজেলার ৩ নং বাহাড়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বিশ্বজিৎ চৌধুরী
3 স্টাফ রিপোর্টার: আদালতে সাজাপ্রাপ্ত ও ১০ দিন কারাভোগের তথ্য গোপন করে এখনো বহাল তবিয়তে দায়িত্ব পালন করছেন সিলেটের গোয়াইনঘাট