admin

প্রকাশিত: 6:34 PM, August 15, 2025

দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের মানুষের ভরসাস্থল : খন্দকার মুক্তাদির

মহানগর বিএনপির কর্মসূচি

দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের মানুষের ভরসাস্থল : খন্দকার মুক্তাদির

সমৃদ্ধশালী দেশ গঠনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদান অবিস্মরণীয়

বিএনপির দুর্দিনে দলের নেতৃত্ব দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে ভূমিকা রেখেছেন তা তুলে ধরে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, আমরা দেখেছি, নানা চাপের মধ্যে দেশনেত্রীর দৃঢ় মনোবল। গণতন্ত্রের প্রশ্নের তার আপোষহীন নেতৃত্ব এবং নেতা-কর্মীদের প্রতি তার যে ভালোবাসা ও স্নেহ, তা তুলনাহীন। দেশের রাজনীতিতে মহীয়সী এক নারী তিনি। রাজনীতিতে নীতির প্রশ্নে দৃঢ়তা, গণমানুষের অধিকার আদায়ে আপসহীনতা, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্নে অবিচল, কথাবার্তায় শালীনতাবোধ, মার্জিত আচরণ, অনমনীয়তা এবং বিপন্ন মানুষের পাশে দাঁড়ানোর আত্মত্যাগের সংমিশ্রণে শক্তিশালী রাজনৈতিক চরিত্রের অধিকারী অনন্য নেত্রী তিনি। তিনি বাংলাদেশের মানুষের ভরসাস্থল।
তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের সবচেয়ে জননন্দিত রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির অত্যন্ত সফল চেয়ারপারসন। শত ষড়যন্ত্র আর চক্রান্তের মধ্যেও তিনি দলটির জনপ্রিয়তা ধরে রেখেছেন।
তিনি শুক্রবার (১৫ আগস্ট) বাদ জুম্মা ‘গণতন্ত্রের মা’ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় হযরত শাহজালাল (রহ.) দরগাহ জামে মসজিদে সিলেট মহানগর বিএনপি আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী।
কর্মসূচিতে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক আহবায়ক আব্দুল কাইয়ুম জালালি পংকি, মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি ডা. নাজমুল হোসেন, সহ-সভাপতি সৈয়দ মঈন উদ্দিন সোহেল, এডভোকেট শাহ আশরাফুল ইসলাম, আব্দুল হাকিম, আব্দুর রহিম মল্লিক, মুফতি নেহাল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নজিবুর রহমান নজিব, যুগ্ম সাধারণ সম্পাদক মুর্শেদ আহমদ মুকুল, মাহবুবুল হক চৌধুরী, আব্দুল ওয়াহিদ সুহেল, রেজাউল করিম আলো, সাংগঠনিক সম্পাদকক জাকির হোসেন মজুমদার, রফিকুল ইসলাম রফিক, খসরুজ্জামান খসরু, অর্থ সম্পাদক এনামুল কুদ্দুস চৌধুরী, দপ্তর সম্পাদক তারেক আহমদ খান, সমাজ কল্যান বিষয়ক সম্পাদক ডা. এম এ হক বাবুল, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আফছর খান, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক শেখ কবির আহমদ, জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্পাদক সবুর আহমদ, পাঠাগার বিষয়ক সম্পাদক এডভোকেট আব্দুল করিম অপি, ক্ষুদ্র ও কুটির শিল্পবিষয়ক সম্পাদক মিজান আহমদ, কৃষি বিষয়ক সম্পাদক মফিজুর রহমান জুবেদ, ধর্ম বিষয়ক সম্পাদক মুফতি রায়হান উদ্দিন মুন্না, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সালেহ আহমদ গেদা, স্বনির্ভর বিষয়ক সম্পাদক খায়রুল ইসলাম খায়ের, সহ প্রচার সম্পাদক আলী হায়দার মজনু, সহ দপ্তর সম্পাদক আব্দুল মালেক, সহ ছাত্র বিষয়ক সম্পাদক আব্দুল করিম জোনাক, সহ প্রকাশনা বিষয়ক সম্পাদক খুর্শেদ আহমদ খুশু, সহ জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্পাদক আবু সাঈদ মোঃ তায়েফ, সহ শিল্প বিষয়ক সম্পাদক জমজম বাদশা, সহ পরিবার কল্যান বিষয়ক সম্পাদক ইকবাল কামাল, সদস্য ওলিউর রহমান ডেনি, মতিউর রহমান শিমুল, মোঃ হারুন রশিদ, নুরুল ইসলাম লিমন, জাকির হোসেন পারভেজ, ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নাজির হোসেন, ২৫ নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাহিদ আহমদ, ২২ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মহিবুর রহমান মুহিব, ২৫ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক শিপু আহমদ ও ৪ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক এবি মজুমদার রনি প্রমুখ। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন