admin

প্রকাশিত: 11:27 PM, August 15, 2025

বাহোপ সিলেটের উদ্যোগে ডা. মোহাম্মদ ফরহাদের শোক সভা অনুষ্ঠিত

বাহোপ সিলেটের উদ্যোগে ডা. মোহাম্মদ ফরহাদের শোক সভা অনুষ্ঠিত

6

বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ (বাহোপ) সিলেট জেলা শাখার উপদেষ্টা ডা. মোহাম্মদ ফরহাদ এর স্মরণে এক শোক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) বিকেল ৩টায় সিলেট নগরীর দাড়িয়াপাড়াস্থ একটি অভিজাত রেস্টুরেন্টে এই শোক সভার আয়োজন করা হয়।
শোক সভায় বক্তারা বলেন, ডা. মোহাম্মদ ফরহাদ সিলেটের একজন নিবেদিত প্রাণ চিকিৎসক ছিলেন। হোমিও গবেষক, লেখক, কবি এবং আধ্যাত্মিক ব্যক্তিত্বের অধিকারী ছিলেন তিনি। তিনি ছিলেন বন্ধুবৎসল এবং একজন সাদা মনের মানুষ। পাশাপাশি তিনি দুষ্প্রাপ্য বইয়ের সংগ্রাহক হিসেবে খ্যাতি কুড়িয়েছেন। তিনি অসহায় ও গরীব মানুষদের ভরসাস্থল হিসেবে চিকিৎসা সেবা দিয়ে গেছেন।
বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ (বাহোপ) সিলেট জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি ডা. এ এ এম শিহাব উদ্দিনের সভাপতিত্বে ও সহ সম্পাদক ডা. দিলীপ কুমার দাসের পরিচালনায় শোক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জালালাবাদ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের অধ্যাপক ডা. এম. এন আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ডা. মালা রানী দে, ডা. মোহাম্মদ আলা উদ্দিন, ডা. এম এ মালিক, ডা. মো. গিয়াস উদ্দিন, ডা. মো. তোফায়েল জামাল, পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন মরহুমের মেয়ে নর্থইস্ট মেডিকেল কলেজ এন্ড হসপিটালের প্রভাষক ডা. সুমাইয়া ফেরদৌস, পুত্রবধু হুমায়রা সামিহা।
স্মরণ সভায় স্বাগত বক্তব্য রাখেন ডা. গোপিকা রঞ্জন চক্রবর্তী। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ডা. মো. নুরুজ্জামান। গীতা পাঠ করেন ডা. শিপলু শর্মা।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডা. মো. আবুল হোসেন, ডা. বিপ্লব দেব, ডা. শেখর চন্দ্র বোধ, ডা. প্রকৃতি রানী দেব, ডা. মো. আব্দুর রহমান, ডা. মো. মঈন উদ্দিন, ডা. জি কিবরিয়া, ডা. জি কে দাস, ডা. অরুন উদয় ধর, ডা. মন্টু দাস, ডা. সোহেল, ডা. নজির আহমদ, ডা. সুমন, ডা. বাশার, ডা. খালেদ, ডা. হরিধন প্রমুখ। এছাড়াও সিলেটের বিভিন্ন স্থান থেকে আগত চিকিৎসকবৃন্দ, পরিবারবর্গ ও শোভানুধ্যায়ীরাও উপস্থিত ছিলেন।
শেষে বাহোপ সিলেট জেলা শাখার উপদেষ্টা ডা. মোহাম্মদ ফরহাদ এর রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন ডা. মো. ফয়জুল হক। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ সংবাদ

বিএনপি নেতা খোকনের সুস্থতা কামনায় ১৭নং ওয়ার্ড কাজীটুলা যুব সমাজের দোয়া মাহফিল

বিএনপি নেতা খোকনের সুস্থতা কামনায় ১৭নং ওয়ার্ড কাজীটুলা যুব সমাজের দোয়া মাহফিল

8 সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও কাজীটুলা যুব সমাজের উপদেষ্টা নুরুল মুমিন চৌধুরী খোকনের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া

কয়েস লোদীর হাত ধরে স্বপ্নযাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের

কয়েস লোদীর হাত ধরে স্বপ্নযাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের

7 অবশেষে সিলেটের অবহেলিত নগর পরিকল্পনা ও সুষম উন্নয়নের বহুপ্রতীক্ষিত স্বপ্ন সত্যি হতে চলেছে। রেজাউল হাসান কয়েস লোদীর হাত ধরে

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ ‎নেওয়ায় সিলেট নগরীতে ছাত্রদলের আনন্দ মিছিল

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ ‎নেওয়ায় সিলেট নগরীতে ছাত্রদলের আনন্দ মিছিল

4 ‎‎গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

5 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ

নেতৃত্বে ‘ট্যাটো’ সুমন : সিলেট থেকে অপহৃত র‌্যাব সদস্যকে ফেলে দেয়া হয় হরিপুরে

নেতৃত্বে ‘ট্যাটো’ সুমন : সিলেট থেকে অপহৃত র‌্যাব সদস্যকে ফেলে দেয়া হয় হরিপুরে

5 স্টাফ রিপোর্টার: এমন ঘটনা সিনেমার কাহিনীকেও হার মানায়। যেটি ঘটিয়েছে সিলেটের ট্যাটো বাহিনীর প্রধান ‘ট্যাটো’ সুমন। সিলেট থেকে অপহৃত

মদিনা মার্কেটে অভিযানের পরদিনই ফের অবৈধ বিদ্যুৎ সংযোগ

মদিনা মার্কেটে অভিযানের পরদিনই ফের অবৈধ বিদ্যুৎ সংযোগ

1 সিলেট নগরীর মদিনা মার্কেটের হক ম্যানসনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অভিযানের ২৪ ঘণ্টা না পেরোতেই রাষ্ট্রীয় আইন ও বিদ্যুৎ

ধর্মপাশায় নিষিদ্ধ যুবলীগ নেতা মাঈনের রমরমা রাজত্ব

ধর্মপাশায় নিষিদ্ধ যুবলীগ নেতা মাঈনের রমরমা রাজত্ব

4 ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে পটপরিবর্তন ঘটলেও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দৃশ্যপট প্রায় অপরিবর্তিত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ করে

পিয়াইনগুল হাইস্কুল এ্যালামনাই এসোসিয়েশন গঠন

পিয়াইনগুল হাইস্কুল এ্যালামনাই এসোসিয়েশন গঠন

6 পিয়াইনগুল কলিম উল্লাহ হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন পিয়াইনগুল এ্যালামনাই এসোসিয়েশন এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২১ আগস্ট)

1
5