editor
প্রকাশিত: 2:36 PM, August 17, 2025
সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মুমিনুল ইসলাম মুমিন বলেছেন, প্রবাসে থেকেও যুবদলের নেতাকর্মীরা স্বৈরাচার পতনের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। দীর্ঘ ১৬টি বছর ফ্যাসিস্ট শেখ হাসিনার জুলুম, নির্যাতন ও মিথ্যা মামলার শিকার হয়ে যুবদলের নেতকর্মীরা দেশের বাহিরে যেতে বাধ্য হয়েছিলেন। দেশের বাহিরে গিয়ে যুবদলের নেতাকর্মীরা স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন, সংগ্রাম চালিয়েছেন। স্বৈরাচারী শেখ হাসিনা যুক্তরাজ্যে সফরে গেলে সেখানেও যুবদলের নেতাকর্মীরা তার বিরুদ্ধে আন্দোলন করেছেন।
তিনি বলেন, যুবদল যুক্তরাজ্য শাখার সহ সভাপতি রাকিব আলী দলের একজন সক্রিয় কর্মী ছিলেন। কিন্ত তাকেও স্বৈরাচারী শেখ হাসিনা জুলুম, নির্যাতন ও মিথ্যা মামলা দিয়ে হয়রানী করেছে। তারপরও সে থেমে থাকে নি। প্রবাসে গিয়েও দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম চালিয়ে গেছে।
এসময় সংবর্ধিত অতিথির বক্তব্যে যুবদল যুক্তরাজ্য শাখার সহ সভাপতি রাকিব আলী বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নিয়ে আমি রাজনীতি করি। দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় প্রতিটি প্রোগ্রামে নেতাকর্মীদের নিয়ে আন্দোলন-সংগ্রাম চালিয়েছি। জুলুম, নির্যাতন, মিথ্যা মামলা দিয়ে আমাকে দল থেকে সড়ানো যাবে না। যতদিন বেঁচে থাকবো, দলের জন্য কাজ করে যাবো।
রবিবার (১৭ আগস্ট) সকাল ১০টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দীর্ঘ ১৪ বছর পর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল যুক্তরাজ্য শাখার সহ সভাপতি রাকিব আলী দেশে ফিরলে সিলেট জেলা ও মহানগর যুবদলের নেতাকর্মীদের উদ্যোগে সংবর্ধনা প্রদানকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক এর সভাপতিত্বে ও সিলেট সরকারী কলেজ শাখার সাবেক সভাপতি ও মহানগর যুবদলের সহ সভাপতি মো. মঈনুল ইসলাম এর পরিচালনায় সংবর্ধনা প্রদানকালে উপস্থিত ছিলেন ১৯নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতি ফয়েজ আহমদ কয়েছ, মহানগর যুবদলের সহ সভাপতি মোমিনুর রহমান তানিম, সহ সভাপতি জুয়েল আহমদ জুবেদ, সহ সভাপতি আব্দুল মালেক, জেলা যুবদলের সহ সভাপতি ডি এইচ খান মিশু, যুবদল নেতা দিলোয়ার আহমেদ, ইসমাঈল আহমদ খোকন, জাহেদ আহমদ, বি পি দেব শুভ, সিলেট জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম আহমদ সেলু, এনামুল হক চৌধুরী শামীম, লুৎফুর রহমান, মতিউর রহমান আফজল, জামিল আহমদ, মোস্তফা আহমদ ইছহাক, বাবলু আহমদ হৃদয়, জাকির হোসেন পারভেজ, রুবেল আহমদ, মহানগর যুবদলের সহ সাধারণ সম্পাদক শিপন আহমদ, আফজল খান পাপলু, শিমুল আহমদ, সুমন আহমদ, বাদল, ফুরুক আহমদ, শামসুজ্জামান বাদল, আজমল হোসেন, মিনহাজ আহমদ মিনার, শিহাব আহমেদ, আমিন উদ্দিন প্রমুখ।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন