admin

প্রকাশিত: 5:08 PM, August 17, 2025

তিনি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও গনতন্ত্রের প্রতীক : খন্দকার মুক্তাদির

বেগম খালেদা জিয়ার জন্মদিনে মাদ্রাসায় খাবার বিতরণ ও দোয়া মাহফিল

তিনি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও গনতন্ত্রের প্রতীক : খন্দকার মুক্তাদির

বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বিএনপির চেয়ারপার্সন ও সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া হলেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রতীক। তিনি কেবল বিএনপির চেয়ারপারসন নন, গণতন্ত্রের জন্য লড়ে যাচ্ছেন। খালেদা জিয়া জাতির অভিভাবক হয়েছেন। তার দেখানো পথ ধরেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতৃত্ব দিয়ে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন ঘটাতে সক্ষম হয়েছেন।

তিনি আরোও বলেন, বাংলাদেশে রাজনৈতিকভাবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত পরিবার হচ্ছে জিয়া পরিবার। তারপরও গণতন্ত্র, জনগণের অধিকার ও ভোটের মর্যাদার লড়াই করেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া কখনোই কোনও স্বৈরাচারের সঙ্গে আপস করেননি, আর আমাদের প্রিয় নেতা তারেক রহমান সবসময় দেশের মানুষের পাশে থেকেছেন। গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে তিনি মিথ্যা মামলায় জর্জরিত ও নির্যাতিত হয়েছেন। এসময় আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতার জন্য সবার কাছে দোয়া চান।

তিনি রবিবার (১৭ আগস্ট) বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮১ তম জন্মদিন উপলক্ষে সিলেট মিরবক্সটুলা নয়াসড়কস্থ জামেয়া ইসলামিয়া হুসাইনিয়া মাদরাসায় বিএনপি পরিবার রিকাবীজার ইউনিটের উদ্যোগে আলোচনা সভা, খাবার বিতরণ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

১১ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মিনহাজুর রহমান রাসেলের সভাপতিত্বে ও মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক উবায়দুর রহমান সজিব এবং দক্ষিণ সুরমা থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হোসেন আহমেদ রুহুলের যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সহ-সভাপতি জিয়াউল গণি আরেফিন জিল্লুর ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মাদ্রাসার প্রিন্সিপাল মওলানা সাইফুল্লাহ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এ এস এম সায়েম আহমেদ, ৭ নং ওয়ার্ড বিএনপির ১ম যুগ্ম সাধারণ সম্পাদক এ এম সুমেল, মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক দুলাল আহমেদ, জাকির হোসেন কয়েস, ১২ নং ওয়ার্ড বিএনপির মুক্তিযুদ্ধা বিষয়ক সম্পাদক ওমর ফারুক, ৩ নং ওয়ার্ড বিএনপির ক্রীড়া সম্পাদক ফারুক আহমেদ, ১১ নং ওয়ার্ড বিএনপির ক্রীড়া সম্পাদক মো. খালেদ আহমেদ, অনলাইন অ্যাক্টিভিটস আরিফ সিদ্দিকী, ফজলে এলাহি পাপ্পু, মোহাম্মদ আবু হানিফ, মহানগর যুবদল নেতা মোস্তাক আহমেদ রুবেল, মহানগর বিএনপি নেতা সৈয়দ ইমরান আলী, ছাতক উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, মহানগর যুবদল নেতা সালেক আহমেদ, স্বেচ্ছাসেবক দল মোহাম্মদ দিলু, মহানগর যুবদল রুমেল আহমেদ, স্বেচ্ছাসেবক দল মুরাদ খান নাহিদ, মহানগর বিএনপি ইকবাল হাসান, স্বেচ্ছাসেবক দল আবদাল আহমেদ, স্বেচ্ছাসেবক দল পিন্টু মালাকার, মহানগর যুবদল মঞ্জুর আহমেদ প্রমুখ। অনুষ্ঠান সফল করতে সার্বিক সহযোগিতায় কেন্দ্রীয় জাসাসের সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোস্তাকুর রহমান রুমন ও যুক্তরাজ্য বিএনপি সুলেমান আহমেদ। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলায়ত করেন হাফিজ, মাগফুর আহমেদ। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন