editor

প্রকাশিত: 7:52 PM, August 17, 2025

ইলিয়াস আলীর সন্ধানের দাবীতে ওসমানীনগরে হাজার হাজার মানুষের বিক্ষোভ মিছিল

ইলিয়াস আলীর সন্ধানের দাবীতে ওসমানীনগরে হাজার হাজার মানুষের বিক্ষোভ মিছিল

সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সন্ধান মিলছে না এক যুগেরও বেশি সময় ধরে। তাকে ফিরে পাওয়ার দাবিতে আবারও রাজপথে নেমেছে ওসমানীনগর উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

জননেতা এম ইলিয়াস আলীর সন্ধানের দাবীতে ওসমানীনগর উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে রোববার (১৭ আগস্ট) বেলা ৪টার দিকে ওসমানীনগরের তাজপুর বাজারে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। এতে হাজার হাজার নেতাকর্মী ইলিয়াস-লুনা স্লোগানে মুখরিত করে ওসমানীনগরের রাজপথ। মিছিলটি সিলেট-ঢাকা মহাসড়কের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে রুপ নেয়।

এ সময় বক্তারা বলেন, এম ইলিয়াস আলী শুধু একজন নেতা নন, তিনি সিলেটের কোটি মানুষের হৃদয়ের স্পন্দন।তাকে ফেরত না দিলে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণার বিকল্প থাকবে না। নেতাকর্মীরা অভিযোগ করেন, বর্তমান সরকারের উদাসীনতায় ইলিয়াস আলীর সন্ধান মিলছে না। তাই এ আন্দোলনকে আরও তীব্র করে তুলতে শিগগিরই বড় ধরনের কর্মসূচির ডাক দেওয়া হবে।

ওসমানীনগর উপজেলা বিএনপির সভাপতি এসটিএম ফখর উদ্দিন এর সভাপতিত্ত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ এর সঞ্চালনায় মিছিলপূর্ব পথসভায় বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও ওসমানীনগর উপজেলার সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ময়নুল হক চৌধুরী, অবিভক্ত বালাগঞ্জ উপজেলার সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিল জিলু। উপস্থিত ছিলেন ওসমানীনগর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মোজাহিদুল ইসলাম, সহসভাপতি আব্দুল হাকিম, আব্দুর রুপ আব্দুল, শাহ মোহাম্মদ এহিয়া, শিব্বির আহমদ অদুদ, শাইশ্তা মিয়া, নুরুল ইসলাম সফিক, সিনিয়র যুগ্ন সম্পাদক কয়েছ চৌধুরী, মযহারুল ইসলাম মানিক ,শাহিন মিয়া,এস.এম মাসুদ,সাইদুল ইসলাম আনা, সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ, আব্দুল জমির, উপজেলা যুবদলের আহবায়ক ফজল আহমদ জনি, উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক কবির আহমদ,জুয়েল মিয়া, প্রবাসী বিএনপি নেতা মাহমদ আলী, ওসমানীনগর উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ইমাদ উদ্দিন লিলু , ছাত্র বিষয়ক সম্পাদক সৈয়দ মুফাজ্জল আলী,সহ দপ্তর সম্পাদক হুমায়ূন রশীদ চৌধুরী সফি, প্রচার সম্পাদক আব্দুল মালেক দুদু,সহ অর্থসম্পাদক সোহেল আহমদ দলা ,সহ প্রচার সম্পাদক ফজর আলী, নির্বাহী সদস্য ইসলাম উদ্দিন ,কাওছার আহমদ মরির , উসমানপুর ইউ/পি বিএনপি সভাপতি হারুনুর রশীদ,দয়ামির ইউপি বিএনপি সভাপতি হাজী সুজন আলী ,তাজপুর ইউ/পি বিএনপির সভাপতি আব্দুল হান্নান, গোয়ালাবাজার ইউ/পি বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মান্নান বক্স ,উমরপুর বিএনপির সভাপতি আবুল বশর , উসমানপুর ইউ/পি বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মতিন , দয়ামির ইউ/পি বিএনপির সাধারণ সম্পাদক হেলাল আহমদ, উমরপুর ইউ/পি বিএনপির সাধারণ সম্পাদক সাহেদ আহমদ চৌধুরী,গোয়ালাবাজারইউ/পি বিএনপির সাধারণ সম্পাদক সুহেল আহমদ, তাজপুর ইউ/পি বিএনপির সাধারণ সম্পাদক জুনু মিয়া , পৈলনপুর ইউ/পি বিএনপির সাধারণ সম্পাদক দুলু মিয়া , সাদীপুর ইউ/পি বিএনপির সদস্য সচীব আব্দুর রব , বুরুঙ্গা ইউ/পি বিএনপির সাধারণ সম্পাদক লাহিন হোসেন, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক তাজুল ইসলাম ,সাইফুল ইসলাম ,রেজন আহমদ, ছালিকুর রহমান, ইসলাম উদ্দিন, ওসমানীনগর উপজেলা কৃষক দলের আহবায়ক মুক্তার আহমদ বকুল , উলামা দলের আহবায়ক হারুনুর রশীদ, সেচ্ছা সেবক দলের আহবায়ক রকিব আলী,যুগ্ন আহবায়ক লয়লুছ মিয়া ,জুয়েল মিয়া, ওসমানীনগর উপজেলা ছাত্রদলের আহবায়ক জুয়েব আহমদ, যুগ্ম আহবায়ক রাজু আহমদ, তাজপুর কলেজ ছাত্রদলের সভাপতি জুবায়েল আহমদ প্রমুখ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন