editor
প্রকাশিত: 8:55 PM, August 17, 2025
পুলিশ অফিসার এস আই আকবরকে জামিন প্রদানের প্রতিবাদে ও অবিলম্বে তাকে গ্রেফতার ও সুষ্ঠু বিচারের দাবিতে শনিবার (১৬ আগস্ট) ভয়েস ফর জাস্টিস ইউকে ও প্রবাসী অধিকার পরিষদ ইউকের যৌথ উদ্যোগে পূর্ব লণ্ডনের ঐতিহাসিক আলতাব আলী পার্কে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
কমিউনিটি নেতা ও বর্ণবাদ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা আলহাজ্ব রফিক উল্লাহর সভাপতিত্বে ও ভয়েস ফর জাস্টিস ইউকের সেক্রেটারী কে এম আবু তাহের চৌধুরীর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বর্ণবাদ বিরোধী আন্দোলনের নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী সিরাজ হক, সাবেক কাউন্সিলার জয়নাল চৌধুরী, সাবেক কাউন্সিলার শাহ আলম, প্রবাসী অধিকার পরিষদের সভাপতি মিজানুর রহমান নিজাম, বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের সভাপতি আব্দুল বারী ও সাধারন সম্পাদক সাংবাদিক মোশতাক বাবুল, সলিসিটর মোহাম্মদ ইয়াওর উদ্দিন, সাংবাদিক রহমত আলী, সাংবাদিক খালেদ মাসুদ রনি, কমিউনিটি নেতা আব্দুর রব, তাজভির চৌধুরী শিমুল, আলহাজ্ব মোহাম্মদ খালিছ মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী কয়ছর খান, নভেল ইসলাম, ছামির আলি এবং নিহত রায়হান উদ্দিনের বোন রুবা খানম ও ভগ্নিপতি মফজ্জিল আলী।
মানববন্ধনে বক্তারা ২৪ ঘন্টার মধ্যে আসামী আকবর হোসেন ভূইয়াকে গ্রেফতার ও রায়হান হত্যার সুষ্ঠু বিচারের দাবী জানিয়ে বলেন, বিচারাধীন মামলায় খুনের দায়ে অভিযুক্ত আসামীকে জামিন দিয়ে পালিয়ে যাওয়ার সুযোগ যারা দিয়েছে তাদের গ্রেফতার করে বিচার করতে হবে। এস আই আকবর তার সঙ্গীদের গ্রেফতার করতে না পারলে দেশে বিদেশে আন্দোলন গড়ে তোলা হবে। মানববন্ধনে নিহত রায়হান উদ্দিনের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন