admin
প্রকাশিত: 6:12 PM, August 18, 2025
বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, জনগণের মন জয় করে আগামী নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ী হয়ে জনপ্রত্যাশা ও অঙ্গীকার পূরণের চ্যালেঞ্জ গ্রহণের উপযোগী করে নিজেদের প্রস্তুত করতে হবে। অতিরিক্ত আত্মবিশ্বাসে ক্ষতির সম্ভাবনা বেশী। তাই নির্বাচনকে সিরিয়াস ভাবে নিয়ে শতভাগ সতর্ক থেকে কাজ করতে হবে। শৃঙ্খলাভঙ্গকারী ও দলের ভাবমূর্তি বিনষ্টকারী কাউকে আর বরদাশত করা হবে না। সে যত বড় ত্যাগী বা শক্তিশালী হোক না কেনো, তার ক্ষমা নাই।
তিনি আরোও বলেন, ক্ষমতা থাকলেই তা দেখানোর নাম রাজনীতি নয়। দেশ ও জনগণের কল্যাণে নিঃস্বার্থ কাজ করাই বিএনপির রাজনীতির মূলমন্ত্র। কুকর্ম করতে গিয়ে আওয়ামী লীগের কবর রচিত হয়েছে। বিএনপির নাম ব্যবহার করে কুকর্মকারীদের স্থান বিএনপিতে আর হবে না। গুটিকয়েক বিপথগামী ও কুকর্মকারীর দায় দল নিবে না। তাদেরকে দেশের আইন অনুযায়ী শাস্তি পেতেই হবে।
তিনি সোমবার (১৮ আগস্ট) সিলেট মহানগর বিএনপির অন্তভূক্ত ১নং ওয়ার্ড বিএনপির ৮টি পাড়ার আঞ্চলিক কমিটির সাথে মতবিনিময় কালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মুফতি রায়হান উদ্দিন মুন্নার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নজির হুসেন এবং সাংগঠনিক সম্পাদক আবুল মোনতাসির চৌধুরীর যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সহ-সভাপতি জিয়াউল গণি আরেফিন জিল্লুর, মুফতি নেহাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, কোতোয়ালী থানা বিএনপির আহবায়ক অলিউর রহমান চৌধুরী সুহেল, সদস্য সচিব সুয়েব আহমদ, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মানিক, মহানগর বিএনপির প্রচার সম্পাদক বেলায়েত হোসেন মোহন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মোর্শেদ, যুগ্ম আহবায়ক কায়ছান মাহমুদ সুমন, কোতোয়ালী থানা সেচছাসেবক দলের যুগ্ম আহবায়ক আনোয়ার আলী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে রাখেন ১নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি এজহারুল হক চৌধুরী মন্টু।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মুফতি বদরুন নুর সায়েক, মাসুদ আহমদ আফতাব, জেবুল হোসেন ফাহিম, বেলাল আহমেদ, মহসিন আহমদ, আবুল মনসুর চৌধুরী, আব্দুর রাজ্জাক ছোটন মিয়া, সৈয়দ আব্দুর রকিব, ওয়ার্ড বিএনপির সহ সভাপতি সৈয়দ রাজন আহমদ, রফিকুর রহমান, তানভির রহমান বন্ধন, আমিনুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ চৌধুরী, জামাল আহমদ, রাসেল আহমদ, কাজী আহমদ শাহরিয়ার পাপ্পু, আজিমুজজামান, সহ-সাংগঠনিক সম্পাদক আবির দেব, লিমন আহমদ, ফয়েজ আহমদ, দফতর সম্পাদক আবুল কালাম আজাদ, সহ দফতর সম্পাদক আল-হেলাল, অর্থ সম্পাদক সৈয়দ কামাল আহমদ, সহ মহিলা সম্পাদক সেমি আকতার, সাম্মি আকতার, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ইব্রাহিম আলী শাহ, পরিবহন সম্পাদক দুলাল আহমদ, বিজ্ঞান বিষয়ক সম্পাদক রাজিব আহমদ, শ্রম বিষয়ক সম্পাদক ইসলাম উদ্দিন, প্রচার সম্পাদক শাহিন আহমদ, সহ স্বেচ্ছাসেবক সম্পাদক শিপন আহমদ, সদস্য মকসুদ আহমদ ও এমদাদুল হক প্রমুখ। শুরুতে কোরআন তেলাওয়াত করেন সদস্য শেখ আব্দুর রহমান জনি।-বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন