admin
প্রকাশিত: 10:01 PM, February 28, 2024

নিহত আকুল আহমদ (ফাইল ছবি)
বিয়ানীবাজার প্রতিনিধিঃ
বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক আকুল আহমদ (৩৫) রাতের আঁধারে খুন হয়েছেন। ২৭ ফেব্রুয়ারী মঙ্গলবার রাত ২টার দিকে স্থানীয় ফেনগ্রামে এই ঘটনাটি ঘটে। নিহত আকুল ফেনগ্রামের ছিফত আলীর পুত্র। এই ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে বিয়ানীবাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ মামলার ১নং আসামী ওয়াহিদুর রহমান (৩০) কে গ্রেফতার করেছে।
জানা যায়. স্থানীয় কাকরদিয়া গ্রামের মোঃ ছালেক উদ্দিনের কন্যা মোছাঃ সাহেদা আক্তার লিমার বিবাহ হয় ফেনগ্রামের গ্রামের আনোয়ার হোসেনের সাথে। বিগত প্রায় ৫ বছর পূর্ব থেকে আনোয়ার হোসেন নিরোদ্দেশ রয়েছেন। স্বামী নিরোদ্দেশ হওয়ার পর থেকে তিন সন্তানকে নিয়ে মোছাঃ সাহেদা আক্তার লিমা স্বামীর বাড়িতেই বসবাস করছেন। স্বামীর সকল সহায় সম্পত্তি তার ভোগ দখলে রয়েছে। আনোয়ার হোসেনের আপন চাচাতো ভাই ছিল নিহত আকুল। পারিবিারিক সম্পত্তি নিয়ে আনোয়ার হোসেনের স্ত্রী মোছাঃ সাহেদা আক্তার লিমার সাথে আকুলের বিরোধ সৃষ্টি হয়। এই অবস্থায় ঘটনার দিন ২৭ ফেব্রুয়ারী রাত ২টার দিকে মোছাঃ সাহেদা আক্তার লিমার বাড়িতে হঠাৎ চিৎকার শুনে প্রতিবেশী লোকজন ছুটে যান। ঘরের ভিতর রক্তাক্ত মুর্মূষু অবস্থায় আকুল কে পড়ে থাকতে দেখেন। এসময় আকুলের কয়েকজন সহযোগীকে দৌড়ে পালিয়ে যেতেও দেখেন প্রতিবেশীরা। এই অবস্থায় প্রতিবেশীরা আকুলকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে প্রাথমিক সুরতহাল শেষে আকুলের মরদেহ ময়না তদন্তের জন্যে সিলেট এমএজি ওসামানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।
এই ঘটনার নিহতের পিতা ছিফত আলী বাদী হয়ে ২জনকে আসামী করে বিয়ানীবাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলা নং ০৭, তারিখ- ২৭/০২/২০২৪ইং। মামলার আসামীরা হলেন, কাকরদিয়া গ্রামের মোঃ ছালেক উদ্দিনের পুত্র ওয়াহিদুর রহমান (৩০) এবং ফেনগ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী মোছাঃ সাহেদা আক্তার লিমা (৩৯)। পুলিশ অভিযান চালিয়ে পাশ্ববর্তী বড়লেখা উপজেলা থেকে মামলার ১নং আসামী ওয়াহিদুর রহমানকে গ্রেফতার করেছে।
এ বিষয়ে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ দেব দুলাল ধর বলেন, এই ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ইতিমধ্যে মামলার ১নং আসামীকে গ্রেফতার করেছে। অপর আসামীকে গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে। আইনের হাত থেকে কোন অপারাধী রেহাই পাবে না।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়