editor
প্রকাশিত: 8:19 PM, August 20, 2025
সিলেট জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক আহসান মাহবুব বলেছেন, স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনাকে উৎখাত করতে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা রাজপথে থেকে দীর্ঘ ১৭ বছর লড়াই করেছেন। অনেক নেতাকর্মীরা রাজপথে রক্ত দিয়েছেন, গুম হয়েছেন, খুন হয়েছেন। লাখ-লাখ নেতাকর্মী কারাগারে নির্যাতনের শিকার হয়েছেন।
তিনি আরোও বলেন, ছাত্র-জনাতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করতে পেরেছি এবং শেখ হাসিনা বংলাদেশ থেকে ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তিনি বলেন, দলের যেকোন আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করে গেছে। আগামীতেও বিএনপির সকল কার্যক্রমে স্বেচ্ছাসেবক দলের সর্বাত্মক সহযোগিতা থাকবে।
বুধবার (২০ আগস্ট) বিকেলে সিলেট সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে র্যালি পরিবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
মিছিলটি সিলেট সদর উপজেলার ৮ কান্দিগাঁও ইউনিয়নের সামন থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নগরীর তেমুখী পয়েন্টে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সিলেট সদর উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক আমিনুর রহমান আমিন এর সভাপতিত্বে ও সদস্য সচিব মোহাম্মদ জুয়েল আহমেদ এর পরিচালনায় সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক তোফায়েল চৌধুরী উজ্জ্বল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সায়িদ মাহমুদ ওয়াদুদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রুমেল আহমদ রিপন, নোরেছ আলী, সদস্য জাবেদ খান, রুহান আলী, ইসলাম উদ্দিন সাহান, রফিক মিয়া, জামাল আহমদ, আল আমিন চৌধুরী, রুবেল, শামিম, কবির, জুবেল, ডাক্তার মান্না, সাহাব উদ্দিন শিহাব, কামরুল ইসলাম, আলেক, জামাল, হুসাইন আবেদিন, আবু সুফিয়ান, রকিব, গুপ্ত, এহিয়া, ছালেহ আহমদ, আহমদ আলী, সুজন, মুন্না। এছাড়াও মিছিল ও সমাবেশে স্বেচ্ছাসেবক দলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন