admin
প্রকাশিত: 9:41 AM, August 16, 2024
বিয়ানীবাজার প্রতিনিধি:
সিলেটের বিয়ানীবাজার উপজেলায় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে সাবেক আওয়ামীলীগ নেতার ব্যবসা প্রতিষ্ঠানপ ভাংচুর ও লুটপাট এর অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রমতে, গতকাল ১৫ই আগস্ট বৃহস্পতিবার রাত ৮টার দিকে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সামনে বেশ কিছু বিএনপির নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। এক পর্যায়ে ওই এলাকার সাবেক আওয়ামীলীগ নেতা জাকির হুসেন এর ব্যবসা প্রতিষ্টানে হামলা ও ভাংচুর চালায় তারা। এসময় অনেককেই বিএনপিপন্থী স্লোগান দিতেও শোনা যায়।
জাকির হুসেনের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে কথা বলা সম্ভব হয় নি। তবে উক্ত দোকানে উপস্থিত থাকা জাকির হুসেনের কর্মচারি বলেন, জাকির দীর্ঘদিন থেকে প্রবাসে অবস্থান করছেন। আওয়ামীলীগের রাজনীতির সাথে তার সম্পৃক্ততা থাকায় গতকাল রাতে ১৫-২০জন বিএনপির নেতাকর্মী দেশীয় অস্ত্রসহ অতর্কিত হামলা চালায়। এসময় হামলাকারীদের বাধা দিতে গেলে তিনিও আহত হন। তিনি আরো জানান, হামলায় প্রতিষ্ঠানের বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। নগদ বিশ হাজার টাকাসহ দোকানে থাকা মূল্যবান জিনিস লুট করে নিয়ে যায়। প্রায় সবকিছু একেবারে ধ্বংস করেছে তারা। উক্ত হামলায় আনুমানিক দশ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন তিনি।
এ বিষয়ে জানতে চাইলে বিয়ানীবাজার থানার অতিরিক্ত ইনচার্জ জানান, ব্যবসা প্রতিষ্ঠানে হামলার বিষয়ে তিনি অবগত নন। সুনির্দিষ্ট অভিযোগ পেলে খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়