editor

প্রকাশিত: 8:10 PM, August 21, 2025

রোটারি ক্লাব অব সিলেট নিউ সিটির উদ্যোগে এসএসসি উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

রোটারি ক্লাব অব সিলেট নিউ সিটির উদ্যোগে এসএসসি উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

রোটারি ক্লাব অব সিলেট নিউ সিটির উদ্যোগ এসএসসি উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল সাড়ে ১১ টায় সিলেট ওসমানী বিমানবন্দরস্থ এয়ারপোর্ট উচ্চ বিদ্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রোটারি ডেপুটি কান্ট্রি কো-অর্ডিনেটর ও মদনমোহন কলেজের সাবেক অধ্যক্ষ কর্নেল (অব.) এম আতাউর রহমান পীর, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. সুলতান আহমদ, প্রফেসর ড. মুহাম্মদ সামিউল আহসান তালুকদার।

অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি শিক্ষিত জাতিই পারে একটি দেশকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যেতে। আগামীর বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ আজকের শিক্ষার্থীরাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এজন্য শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের পাশাপাশি মানবিক গুণসম্পন্ন ভালো মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে।

বক্তারা আর্ত মানবতার সেবায় রোটারিয়ানদের অবদান তুলে ধরে বলেন, রোটরি ক্লাবগুলো নিজস্ব উদ্যোগে ও সামর্থ অনুযায়ী মানুষের কল্যাণে নিঃস্বার্থভাবে কাজ করছেন। সারা বিশ্বে পোলিও টিকা কার্যক্রমে অর্থায়ন করে রোটারিয়ানরা অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তারা মানবতার সেবায় এগিয়ে আসার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

রোটারি ক্লাব অব সিলেট নিউ সিটির প্রেসিডেন্ট, বাংলাদেশ বেতারের পরিচালক (অব.) ও সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মির শাহ আলম পিএইচএফ এর সভাপতিত্বে এবং রোটারিয়ান পিপি প্রফেসর বদরুল আলম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন এয়ারপোর্ট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমন আহমদ চৌধুরী, প্রোগ্রাম চেয়ার রোটারিয়ান জাকির আহমদ চৌধুরী, রোটারিয়ান পিপি সেলিম উদ্দিন, রোটারিয়ান পিপি কয়েস আহমদ, রোটারিয়ান সেলিনা আক্তার চৌধুরী, রোটারিয়ান ডা. আব্দুর রহিম, এয়ারপোর্ট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য শিউলি বেগম, সালেহ ইবনে শিহাব, মাওলানা সিরাজুল ইসলাম মোহাম্মদ ফজলুল করিম, স্কুলের সহকারী প্রধান শিক্ষিকা রাজিয়া বেগম, সিনিয়র শিক্ষক হাসমত আলী, লিপি পাল, সঞ্চিতা রানী, নিবেদিতা চক্রবর্তী, রেডিও এক্টিভিস্ট দিদারুল ইকবাল প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন দশম শ্রেণীর ছাত্র হাফেজ ওয়াজিদুর রহমান এবং গীতা পাঠ করেন অষ্টম শ্রেণীর ছাত্র শিপু কুমার রঞ্জু। সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণ এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কৃতি শিক্ষার্থীর সংবর্ধনার পূর্বে রোটারি ক্লাব অব সিলেট নিউ সিটির উদ্যোগে স্কুলের ছাত্রীদের অংশগ্রহণে অনুষ্ঠিত কাবাডি খেলায় বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়। পরে বিদ্যালয়ে প্রাঙ্গণ ক্লাবের পক্ষ থেকে বৃক্ষরোপণ করেন অতিথিবৃন্দ। এছাড়া রোটারি ক্লাব অব সিলেট নিউ সিটির পক্ষ থেকে অস্বচ্ছল শিক্ষার্থীদের হাতে নগদ অর্থ তুলে দেন অতিথিবৃন্দ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন