editor
প্রকাশিত: 8:33 PM, August 21, 2025
রোগীদের মানসম্মত চিকিৎসা সেবা দেওয়ার লক্ষ্যে জেনেসিস ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে সিলেট নগরীর মেজরটিলা পয়েন্টে দোয়া ও মিলাদ মাহফিলের মাধ্যমে এই ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের উদ্বোধন করেন অতিথিবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির ১ম যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবির এন্ড ব্রাদার্স এর সত্ত্বাধিকারী কবির আহমদ সিদ্দিকী, আফতাব উদ্দিন, রইছ উদ্দিন, ফটিক মিয়া, কয়েছ মিয়া, বদরুল জামান, মাছুম আহমেদ, মিজানুর রহমান, একরাম হোসাইন, ফারুক মিয়া, ইমরান আহমেদ, সায়েম আহমেদ প্রমুখ। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, এই ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার উদ্বোধন হওয়ায় অত্র এলাকার অসুস্থ রোগীরা সহজেই ভালো চিকিৎসা নিতে পারবেন। আমরা আশা করি তারা রোগীদের ভালো সেবা দেওয়ার মাধ্যমে সুনাম অর্জন করবেন।
ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দের মধ্যে রয়েছেন- গাইনী, প্রসূতি বিদ্যা ও বন্ধ্যাত্ব রোগে (বিশেষজ্ঞ ও সার্জন) ডা. সুলতানা জাহান হেমা, শিশু ও নবজাতক রোগ বিশেষজ্ঞ ডা. অপরাজিতা চৌধুরী, কান, নাক, গলা রোগ বিশেষজ্ঞ ও হেড-নেক ক্যান্সার সার্জন ডা. এম এন আমিন চৌধুরী, মেডিসিন, ডায়াবেটিস, বক্ষব্যাধি, শ্বাষকষ্ট, এ্যাজমা, বাত ব্যথা রোগে অভিজ্ঞ ডা. মো: আব্দুল হাদী, নবজাতক ও শিশু বিশেষজ্ঞ ডা. সৌরভ বণিক, মেডিসিন, লিভার ও পরিপাকতন্ত্রের রোগের চিকিৎসক ডা. রিমি সিনহা।
ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের সেবা সমূহের মধ্যে রয়েছে বায়োক্যামিস্ট্রি, সকল ধরনের হরমোন টেস্ট, গর্ভবর্তী মহিলাদের নিয়মিত চেকআপ, হেমাটোলজি/সেরোলজি, ইমিউনোলজি, সকল প্রকার প্যাথলজী পরীক্ষা, কম্পিউটারাইজড ই.সি.জি, অভিজ্ঞ ডাক্তার দ্বারা৩ডি/৪ডি আল্ট্রা মেশিনের মাধ্যমে সার্বক্ষণিক আল্ট্রাসনোগ্রাম সুবিধা। এছাড়াও ২ ঘন্টার ভিতরে রিপোর্ট ডেলিভারির নিশ্চয়তা রয়েছে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন