admin
প্রকাশিত: 11:40 AM, August 22, 2025
জামায়াতে ইসলামী সিলেট মহানগর শাখার সভাপতি ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মুহাম্মদ ফখরম্নল ইসলাম বলেছেন, সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জের সাদাপাথর লুটের সাথে জামায়াতের কোনো নেতা দূরে থাক, কোনো কর্মী-সমর্থকেরও সম্পর্কও নেই। সিলেট মহানগর জামায়াতের আমীর ও জেলা শাখার সেক্রেটারি জয়নাল আবেদীনের নাম উলেস্নখ করে সম্প্রতি দুদকের বরাত দিয়ে একটি জাতীয় দৈনিকে যে রিপোর্ট প্রকাশ হয়েছে তা একেবারেই কাল্পনিক।
বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে সিলেট মহানগরীর কুদরত উলস্নাহ মার্কেটের দ্বিতীয় তলায় অনুষ্টিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, উদ্দেশ্যপ্রনোদীতভাবে পাথর লুটের ঘটনার সাথে জামায়াত নেতাদের নাম জড়ানো হয়েছে। জাতীয় দৈনিকের ওই রিপোর্টটি বিভিন্ন স্থানীয় এবং জাতীয় অনলাইন পত্রিকায় কপি পেস্ট করে প্রচারের ঘটনায় তারা ড়্গুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন ও নিন্দা জানান। পাথর লুটের সাথে কোনো নেতা বা কর্মী দূরে থাক, জামায়াতের কোনো সমর্থকেরও ন্যুনতম সম্পর্ক নেই। বৈধভাবে পাথর কোয়ারি খোলার দাবিতে সিলেটের পরিবহন মালিক শ্রমিক ও ব্যবসায়ীদের একটি কর্মসূচিতে রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে জামায়াত নেতারাও সম্প্রতি বক্তব্য রেখেছিলেন। ওই বক্তব্য নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। এর সাথে পাথর লুটের কোনো সম্পর্ক নেই। এ ব্যাপারে সিলেট জামায়াতের পড়্গ থেকে বিবৃতি দিয়ে প্রতিবাদ জানানো হয়েছে। তারা লুটপাটকারীদের কঠোর শা¯িত্মর দাবি জানান।
তিনি জানান, ওই জাতীয় দৈনিকে প্রকাশিত রিপোর্টের প্রতিবাদ জানিয়েছে সিলেট জেলা ও মহানগর জামায়াত। দুদকের রিপোর্টে জামায়াত নেতাদের নাম থাকার কোনো সত্যতা অন্যকোনো গণমাধ্যম পায়নি। এর আগে গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে বিভিন্ন গণমাধ্যম অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে, কিন্তু জামায়াত নেতা বা কর্মীদের নাম ওসব প্রতিবেদনা পাওয়া যায়নি।
তিনি ওই প্রতিবেদনটিকে একটি ফরমায়েশি প্রতিবেদন বলে মšত্মব্য করে দাবি করেন, প্রকৃত লুটকারীদের আড়াল করতেই এই ষড়যন্ত্র। তারা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
ফখরম্নল জানান. দুদক এ ধরনের কোনো রিপোর্ট দিয়েছে কি না তারা তা নিশ্চিত নন। তবে দৈনিক সমকাল যে তারিখের বরাত দিয়ে রিপোর্ট করেছে তার কোনো অ¯িত্মত্ব তারা দুদকে খোঁজে পান নি। দুদক যদি তাদের কোনো রিপোর্টে জামায়াত নেতাদের নাম উলেস্নখ করে, তাহলে অবশ্যই তাদের তা প্রমাণ করতে হবে। অন্যতায় দুদক ও সমকালকে জাতির কাছে ড়্গমা চাইতে হবে।
এ ব্যাপারে জামায়াত বিন্দুমাত্র ছাড় দিবেনা বলেও তিনি সংবাদ সম্মেলনে উলেস্নখ করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমানসহ সিলেট জেলা ও মহানগর জামায়াতের নেতৃবৃন্দ।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে