admin

প্রকাশিত: 11:44 AM, August 22, 2025

পিছিয়ে পড়া জনপদকে এগিয়ে নিতে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ : মিফতাহ্ সিদ্দিকী

পিছিয়ে পড়া জনপদকে এগিয়ে নিতে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ : মিফতাহ্ সিদ্দিকী
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী বলেছেন, “গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনার রূপরেখা হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানক যে ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছে, তা আজ জাতির মুক্তির সনদে পরিণত হয়েছে। এই ৩১ দফা কর্মসূচির মধ্যে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর পুনর্গঠন, নির্বাচনী ব্যবস্থা ও প্রশাসনিক সংস্কার, আইনের শাসন ও মানবাধিকার সুরক্ষা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও অর্থনৈতিক স্বস্তি ফিরিয়ে আনা, দুর্নীতির বিরুদ্ধে শূন্যসহনশীলতা, শিক্ষা–স্বাস্থ্য খাতে কাঠামোগত উন্নয়ন, স্থানীয় সরকারকে শক্তিশালীকরণ, যুবকর্মসংস্থান ও উদ্যোক্তা সহায়তা, শ্রমিক–কৃষকের ন্যায্য অধিকার, প্রবাসী কল্যাণ, দুর্যোগ ব্যবস্থাপনা ও পরিবেশ সুরক্ষা, ডিজিটাল অধিকার ও সংবাদপত্রের স্বাধীনতা সহ সবই রয়েছে। আর এই ৩১ দফা কর্মসূচি পূর্ণাঙ্গ ভাবে বাস্তবায়ন করতে হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে হবে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বৃহষ্পতিবার বিকেলে সিলেটের গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়নের হাদারপার বাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি সম্বলিত লিফলেট বিতরণকালে এসব কথা বলেন।
তিনি দলীয় নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়ে বলেন, আপনারা ঘরে ঘরে যান, মানুষের কাছে ৩১ দফার সারসংক্ষেপ পৌঁছে দিন, গুজব ও বিভ্রান্তির জবাব দিন তথ্য–প্রমাণ দিয়ে। কারন দেশের সর্বস্তরের মানুষ আজ বিএনপির পক্ষে ঐক্যবদ্ধ, তাই একটি চক্র বিএনপির বিরুদ্ধে সুপরিকল্পিত ভাবে অপপ্রচার চালাচ্ছে। বাংলাদেশকে আবারও সবার জন্য নিরাপদ, ন্যায়ভিত্তিক এবং সমান সুযোগের দেশে গড়ে তুলতে ধানের শীষের বিকল্প নেই। আসুন, আমরা সবাই একসঙ্গে কাজ করি—ভোটের মাঠে ঐক্যবদ্ধ থাকি, ৩১ দফা বাস্তবায়নের পথ প্রশস্ত করি এবং ধানের শীষকে বিজয়ী করে বাংলাদেশকে নতুন দিগন্তে নিয়ে যাই।
তিনি আরো বলেন, প্রাকৃতিক সৌন্দর্য আর খনিজ সম্পদে ভরপুর এই গোয়াইনঘাট উপজেলা। আল্লাহ তায়ালার দেয়া এই নিয়ামতকে সঠিক ব্যবহার করতে হবে। প্রকৃতিকে সমুন্নত রেখে একটি পরিবেশবান্ধব পরিকল্পনার মাধ্যমে খনিজ সম্পদকে কাজে লাগাতে হবে। এতে করে রাষ্ট্র যেমন রাজস্ব পাবে তেমনি আমদানি নির্ভরশীলতাও কমবে এবং প্রচুর কর্মসংস্থান সৃষ্টি হবে। বিগত ১৭ বছর থেকে এই গোয়াইনঘাটের কোন উন্নয়ন হয়নি। চাটার দল উন্নয়নের নাম সব লুটেপুটে খেয়েছে। বিএনপি জনগনের দল, তাই সব সময় জনগনের কল্যাণে কাজ করে। দেশের কোন জনগোষ্ঠীকেই বাদ দিয়ে কাঙ্খিত উন্নয়ন সম্ভব নয়। তাই বিএনপি পিছিয়ে পড়া জনপদকে এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ।
এসময় স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- গোয়াইনঘাট উপজেলা মুক্তিযোদ্ধা দলের সদস্য সচিব মদরিস আলী, রুস্তুমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন শিহাব, রুস্তমপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাজী মনির উদ্দিন, ইউনিয়ন বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুস শহিদ, বিএনপি নেতা আব্দুল মনাফ, যুবদল নেতা জাকারিয়া ইকবাল, হাবিবুর রহমান হাবিব, আলিম উদ্দিন দুর্জয়, রিয়াজ উদ্দিন ইমরান, আব্দুর রহমান, বদরুজ্জামান, নুরুল আমিন, জাহাঙ্গীর আলম, মোশাহিদ আলী, নাসির উদ্দিন, নাসির উদ্দিন পিন্টু, ফজলুল হক, কয়েস আহমদ, সাহেদ আহমদ, ছাত্রদল নেতা সাহেদ আহমদ, নাহিদুল হক, আবুল কালাম, শ্রমিক দল নেতা
 প্রমূখ।
এর আগে তিনি গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়নের খলামাধব জামে মসজিদে জোহরের নামাজ শেষে মুসল্লীদের সাথে কুশল বিনিময় করেন। এর পরে মদিনাতুল উলুম খলামাধব মাদ্রাসার পরিচলনা কমিটি, শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসীর সাথে মতবিনিময় করেন।
মদিনাতুল উলুম খলামাধব মাদ্রাসার সভাপতি চৌধুরী মোহাম্মদ শাহজামানের সভাপতিত্বে ও মাদ্রাসার শিক্ষক মাওলানা শহিদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী।
বক্তব্য রাখেন- মাদ্রাসার মুহতামিম মাওলানা জামাল উদ্দিন ও মাদ্রাসার শিক্ষক মনতাজ মাহমুদ। শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাদ্রাসার ছাত্র রিজওয়ান আহমদ ও নাসিদ পরিবেশন করেন নুর হোসেন।
এসময় উপস্থিত ছিলেন- বিএনপি নেতা মদরিস আলী, ডা. নুরুল হক, নুর মিয় মেম্বার, নুরুল ইসলাম, লালা মিয়া, আব্দুল মনাফ, লালা মিয়া, আব্দুল মানিক, শামীম আহমদ, যুবদল নেতা সেলিম আহমদ, আব্দুল্লাহ, হোসন আহমদ, চান মিয়া, নাসির উদ্দিন, শ্রমিক দল নেতা সেলিম উদ্দিন, জসিম উদ্দিন, জিয়া পরিষদ নেতা আব্দুস সাত্তার, আব্দুল ওয়াহিদ, জিয়া উদ্দিন প্রমূখ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন