editor
প্রকাশিত: 7:38 PM, August 22, 2025
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় ফেসবুক লাইভে এসে ঐতিহ্যবাহী দ্বীনি মারকাজ ভাদেশ্বর হাফিজিয়া দাখিল মাদ্রাসার সহ-সুপার মাওলানা গোলাম শাহ আলী সাহেব ও মাদ্রাসাকে নিয়ে কটূক্তিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগ উঠেছে ‘দারা খাঁন’ নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে মাদ্রাসাটির ছাত্র সংসদ।
গত ১৯ আগস্ট ২০২৫ ইং (মঙ্গলবার) উক্ত বক্তব্য দেওয়ার পর ২১ আগস্ট (বৃহস্পতিবার) ছাত্র সংসদ এক প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘দারা খাঁন’ অত্র মাদ্রাসার সহ-সুপার মাওলানা গোলাম শাহ আলী ও মাদ্রাসাকে নিয়ে মানহানিকর মন্তব্য করেছেন। তারা উল্লেখ করেন, একটি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানকে নিয়ে এ ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।
প্রেস বিজ্ঞপ্তিতে ওই ব্যক্তির বক্তব্যকে ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যমূলক বলে উল্লেখ করা হয়। একই সঙ্গে জানানো হয়, আগামী ২৩ আগস্ট ২০২৫ এর মধ্যে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। অন্যথায় ছাত্রসমাজ শান্তিপূর্ণ কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবে। প্রয়োজনে প্রাক্তন ছাত্র সমাবেশ, মানববন্ধনসহ বিভিন্ন শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচির মাধ্যমে তাদের দাবি বাস্তবায়ন করবে এবং প্রতিষ্ঠানের প্রশাসনের আইনগত পদক্ষেপকে সর্বাত্মক সমর্থন জানাবে বলে হুঁশিয়ারি দিয়েছে ছাত্র সংসদ।
ছাত্র সংসদের পক্ষ থেকে আরও বলা হয়, “আমরা মনে করি, এই বিদ্বেষপূর্ণ বক্তব্য কেবল একজন শিক্ষকের ব্যক্তিগত মানহানিই নয়, বরং পুরো মাদ্রাসার মর্যাদাকে ক্ষুণ্ণ করেছে।”
বিজ্ঞপ্তিতে দেশ-বিদেশে অবস্থানরত শিক্ষার্থী, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের বিভ্রান্ত না হওয়ার জন্যও আহ্বান জানানো হয়েছে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন