editor
প্রকাশিত: 5:34 PM, August 23, 2025
সিলেট কয়লা আমদানীকারক গ্রুপ ও সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপ এর নেতৃবৃন্দের সাথে ইন্দো-বাংলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি গোয়াহাটি এর সাধারণ সম্পাদকের যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ আগস্ট) ১২টায় স্থানীয় একটি অভিজাত হোটেলের হলরুমে আয়োজিত যৌথ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সিলেট কয়লা আমদানীকারক গ্রুপের সভাপতি শ্রীচন্দন সাহা।
এসময় উপস্থিত ছিলেন সিলেট কয়লা আমদানীকারক গ্রুপের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আতিক হোসেন, কার্যকরী সদস্য জুয়েল আহমদ, সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের সাধারণ সম্পাদক সুহেল আহমদ ও দি সিলেট চেম্বার অব কমার্সের সাবেক পরিচালক আব্দুর রহমান প্রমুখ।
সভায় শেওলা স্থল বন্দর ও তামাবিল স্থল বন্দর দিয়ে কয়লা ও পাথর আমদানী সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং সকল প্রকার প্রতিবন্ধকতা দূর করে কয়লা ও পাথর আমদানী স্বাভাবিক করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের সিদ্ধান্ত গৃহিত হয়। এসময় বক্তারা উভয় দেশের ব্যবসায়ীদের স্বার্থে আমদানীকারক ও রপ্তানীকারকদের পারষ্পরিক সহযোগীতা কামনা করেন এবং ব্যবসায়িক প্রয়োজনে আমদানী ও রপ্তানীকারকদের ভারতে যাতায়াতের সুবিধার্থে বিজনেস ভিসা সহজ প্রাপ্তির বিষয়ে আলোচনা করেন।
মতবিনিময় সভায় ইন্দো-বাংলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি, গোয়াহাটি এর সাধারণ সম্পাদক ও করিমগঞ্জ ডিষ্ট্রিক্ট এক্সপোর্টারস এন্ড ইম্পোর্টারস্্ এসোসিয়েশনের চীপ এডভাইজার শ্রী অমরেশ রায় বিজনেস ভিসা প্রাপ্তির ব্যাপারে সর্বাত্মক সহযোগীতার আশ্বাস প্রদান করেন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন