admin
প্রকাশিত: 7:03 PM, August 23, 2025
সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, বিএনপিকে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সুসংগঠিত করাই আমাদের রাজনৈতিক দায়িত্ব ও অঙ্গীকার। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশনা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে জনগণের পাশে থেকে গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে আমরা বদ্ধপরিকর।
তিনি বলেন, গত ১৭ বছর ধরে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দমন-পীড়নের শিকার বিএনপি এবং দেশের সাধারণ মানুষ। ওই সময়কালে হাজারো নেতা-কর্মী গুম, খুন ও কারাবরণের শিকার হয়েছেন। আমি নিজেও আন্দোলনের মাঠে থেকে কারা নির্যাতনের সম্মুখীন হয়েছি। কিন্তু, আমরা পিছপা হইনি। তারেক রহমানের নেতৃত্বে জনগণের অধিকার পুনরুদ্ধারে বিএনপিসহ সারাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে ওই ফ্যাস্টিট সরকারের বিরুদ্ধে সংগ্রাম করেছি।
তিনি শনিবার (২৩ আগস্ট) ২নং ওয়ার্ড বিএনপি আয়োজিত সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
২নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির হোসেন মজুমদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাসেল মামুন ইবনে রাজ্জাকের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া ৩১ দফা রোডম্যাপই ভবিষ্যতের মুক্ত, উন্নত ও গণতান্ত্রিক বাংলাদেশের পথনির্দেশনা। তৃণমূল পর্যায়ে জনগণের মাঝে ছড়িয়ে দিচ্ছি। বিএনপি সংগঠনকে শক্তিশালী করে আগামী জাতীয় নির্বাচনে জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য কাজ করছি।
সভায় উপস্থিত ছিলেন, ২নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি গোলাম মো. চৌধুরী রুস্তম, শেখ নুরুল মুক্তাকিন, মহানগর বিএনপির শিশু বিষয়ক সম্পাদক শাফিয়া খাতুন মনি, ২নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক মাসুক মিয়া, দাড়িয়া পাড়া আঞ্চলিক কমিটির সভাপতি কালিপদ সূত্রধর, সাধারণ সম্পাদক চমক দে পল্টু, স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক মাছুম রাজ্জাক রুমেল, মির্জাজাঙ্গাল আঞ্চলিক কমিটির সাংগঠনিক হিরণ দেব, যুগ্ম সম্পাদক আদনান আহমেদ, শেত্রিপাড়া আঞ্চলিক কমিটির সভাপতি সেলিম আহমদ, সাধারণ সম্পাদক আলমগীর আহমদ, কাজি ইলিয়াস কমিটির সভাপতি শাহীন আহমদ, সাধারণ সম্পাদক রাহী আহমেদ রিপু, সাংগঠনিক রিয়াজুল ইসলাম সুহেল, পুরাতন মেডিকেল কমিটির সাংগঠনিক রতন আচার্য্য রবিন, মির্জাজাঙ্গাল আঞ্চলিক কমিটির সভাপতি বিরেশ মল্লিক, সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল মল্লিক, ২নং ওয়ার্ড বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সাইদুল, ২নং ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, ২নং ওয়ার্ড যুবদলের আহবায়ক আদনান, ইবনে জাহান তানভীর প্রমুখ।-বিজ্ঞপ্তি
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে