editor
প্রকাশিত: 8:57 PM, August 23, 2025
সিলেটের ৩০ জন মৃত শ্রমিকের পরিবারের মাঝে ৪০ হাজার টাকা করে মোট ১২ লাখ টাকা বিতরণ করেছে সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং-চট্ট-২১৫৯।
শনিবার (২৩ আগস্ট) সকালে দক্ষিণ সুরমাস্থ কেন্দ্রীয় কার্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের অর্থায়নে এ নগদ অর্থ বিতরণ করা হয়।
সংগঠনের সভাপতি দিলু মিয়ার সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মো. মাছুম আহমদ লস্করের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন উপ-পুলিশ কমিশনার ট্রাফিক ডিসি মোহাম্মদ মাহফুজুর রহমান।
বিশেষ অতিথি বক্তব্য রাখেন সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান মালিক গ্রুপের সভাপতি মো: নাজির আহমদ স্বপন, শ্রমিক সংগঠনের কার্যকরী সভাপতি মো: আব্দুস ছালাম, সাধারণ সম্পাদক মো: আব্দুল গফুর, যুগ্ম সম্পাদক আহমদ আলী স্বপন, সহ-সম্পাদক বিল্লাল মিয়া, প্রচার সম্পাদক সামাদ রহমান, দপ্তর সম্পাদক বিল্লাল মিয়া, কোষাধ্যক্ষ মো: জুলহাস হোসেন বাদল, সদস্য আলী আহমদ আলী, সফিক মিয়া, আব্দুল মতিন ভিআইপি, জলিল আহমদ, সাবেক সহ-সভাপতি জুবের আহমদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ হোসেন হীরা প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অতিথিবৃন্দ মৃত শ্রমিকের শিশু সন্তানের হাতে নগত টাকা তুলে দেন প্রধান অতিথি সহ নেতৃবৃন্দ।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন