admin

প্রকাশিত: 7:32 PM, August 24, 2025

দেশকে সঠিক পথে ফেরাতে বিএনপি অঙ্গীকারবদ্ধ : মিফতাহ্ সিদ্দিকী

দেশকে সঠিক পথে ফেরাতে বিএনপি অঙ্গীকারবদ্ধ : মিফতাহ্ সিদ্দিকী

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী বলেছেন, বাংলাদেশকে আমরা সঠিক পথে নিতে চাই—যে পথে থাকবে গণতন্ত্রের শ্বাস, আইনের শাসনের নিশ্চয়তা এবং মানুষের মর্যাদা। ক্ষমতার কেন্দ্র নয়, জনগণ হবে সব সিদ্ধান্তের কেন্দ্রবিন্দু। এই লক্ষ্যে নিয়েই আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি সত্যিকারার্থে সুখি, সমৃদ্ধ, আত্মনির্ভরশীল, স্বনির্ভর বাংলাদেশ তৈরি করতে চান। ছাত্রজনতার গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে ফ্যাসিস্ট আওয়ামিলীগ দেশ ছেড়ে পালিয়ে গেলেও তারা প্রিয় জন্মভূমিকে লুটপাট করে শেষ করে দিয়ে গেছে। তাই দেশের অর্থনীতি এখন চাপের মুখে পড়েছে, বেকারত্ব ও বৈষম্য জনগনকে পিড়া দিচ্ছে। আমরা চাই অর্থনৈতিক পুনরুদ্ধার: মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের পুনর্গঠন সহায়তা, কৃষি–শ্রমিক–প্রবাসীসহ সকল উৎপাদনমুখী খাতে টার্গেটেড প্রণোদনা এবং দুর্নীতির বিরুদ্ধে শূন্যসহনশীলতা।”

রোববার বিকেলে সিলেটের জৈন্তাপুর উপজেলার চিকনাগুল বাজারে চিকনাগুল ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, দেশকে সঠিক পথে আনতে তিনটি স্তম্ভ জরুরি—স্বাধীন প্রতিষ্ঠান, স্বচ্ছ প্রশাসন এবং অংশগ্রহণমূলক শাসন। স্বাধীন বিচারব্যবস্থা ও নির্বাচন কমিশন, সংসদীয় নজরদারি, তথ্যের স্বাধীনতা ও গণমাধ্যমের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় আইনগত ও কাঠামোগত সংস্কার করা। যা বিএনপির ৩১ দফা কর্মসূচিতে সুস্পষ্টভাবে রয়েছে। একটি দেশে এগিয়ে নিতে হলে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি
শিক্ষা ও স্বাস্থ্য মানুষের মৌলিক অধিকার, কারিগরি–ডিজিটাল দক্ষতা বাড়িয়ে তরুণদের কর্মসংস্থান, স্থানীয় সরকারের আর্থিক বিকেন্দ্রীকরণ, নগর–গ্রাম বৈষম্য হ্রাস এবং জলবায়ু–দুর্যোগ সহনশীল অবকাঠামো গড়ে তুলতে হবে। এজন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিপুল ভোটে বিজয়ী করতে হবে।

তিনি বলেন, এই জৈন্তাপুর উপজেলা সিলেট শহরের অত্যন্ত নিকটবর্তী। বিগত সময়ে এখানে একজন এমপি ছিলেন, তিনি আবার পূর্ণ মন্ত্রীও ছিলেন। এই উপজেলা প্রকৃতিক সৌন্দর্যের অপূর্ব লীলাভূমি, প্রকৃতিক সম্পদে ভরপুর। কিন্ত এখানকার রাস্তা-ঘাট দেখে মনে হতে পারে এটি যেন কোন বিচ্ছিন্ন জনপথ। সাবেক সংসদ সদস্য দিলদার হোসেন সেলিমের পর এখানে কোন এমপি ছিলেন বলে মনে হয়না। দিলদার হোসেন সেলিমের অসমাপ্ত উন্নয়নকে সমাপ্ত করতেই সবাইকে আবারো ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হতে হবে।

চিকনাগুল ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ সিরাজ উদ্দিন তেরা মিয়ার সভাপতিত্বে ও বিএনপি নেতা নাসির উদ্দীনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সাবেক চেয়ারম্যান আব্দুর রশিদ, জৈন্তাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, জৈন্তাপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুহিবুল হক মুহিব, জৈন্তাপুর কৃষকদলের আহবায়ক এবিএম জাকারিয়া, সিলেট জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক আলতাফ হোসেন বেলাল, সিলেট মহানগর সেচ্ছাসেবকদলের সাবেক সদস্য সচিব আজিজুল হোসেন আজিজ, সিলেট জেলা সেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক মিফতাউল কবির মিফতা, ফ্রান্স সেচ্ছাসেবক দলের আহবায়ক গোলাম মাহমুদ আজম, জৈন্তাপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাবেক সাধারণ সম্পাদক মাসুক আহমদ, জৈন্তাপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাবেক সাধারণ সম্পাদক শামছুজ্জামান চৌধুরী, জৈন্তাপুর উপজেলা সেচ্ছাসেবকদলের আহবায়ক শাহজাহান, জৈন্তাপুর উপজেলা মুক্তিযোদ্ধাদলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সেনাজ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন