editor
প্রকাশিত: 4:26 PM, August 25, 2025
হাউজিং এস্টেট ইয়ুথ এসোসিয়েশনের উদ্যোগে সিলেট সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ডের অন্তর্গত অনূর্ধ্ব ১৮ ক্রিকেট প্রতিযোগিতার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
সোমবার (২৫ আগস্ট) দুপুরে নগরীর আম্বরখানাস্থ মনিপুরী মাঠে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন হাউজিং এস্টেট ইয়ুথ এসোসিয়েশনের সভাপতি ও সিসিকের ৪নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রদপ্রার্থী ওমর মাহবুব।
প্রধান অতিথির বক্তব্যে ওমর মাহবুব বলেন, পড়ালেখার পাশাপাশি খেলাধুলাও করতে হবে। খেলাধুলা করলে শরীর ও মন ভালো থাকে। তাই পড়ালেখার পাশাপাশি খেলাধুলা করা প্রয়োজন। তিনি বলেন, মানসিক বিকাশ ও উন্নয়নে খেলাধুলার ভূমিকা অপরিসীম। সুস্থ্য বিনোদন, শরীরচর্চা ও খেলাধুলা আমাদের শারীরিক বিকাশ ও সুস্থ্যতায়ও খেলাধুলা ব্যাপক গুরুত্ব বহন করে। তাই প্রতিটি পাড়া মহল্লায় খেলাধুলার আয়োজর করে খেলাধুলায় উৎসাহী করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সালা উদ্দিন সাকের, বিশিষ্ঠ সমাজসেবী ও ক্রিড়ানূরাগী জাবেদ সিদ্দিকী, বিশিষ্ঠ সমাজসেবী মছব্বির আহমদ, এসোসিয়েশনের সহ সভাপতি তামীম ইব্রাহীম, কোষাধ্যক্ষ আলভী আহমদ চৌধুরী, সমাজসেবী জাহিদ হাসান পাভেল প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে হাউজিং এস্টেট ইয়ুথ এসোসিয়েশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন