editor
প্রকাশিত: 5:59 PM, December 12, 2020
নিজস্ব প্রতিবেদক:
‘জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পুরস্কার-২০২০’ পেলেন ঢাকার জোনাল সেটেলমেন্ট অফিসার মো. মোমিনুর রশীদ। অনলাইন ভূমি জরিপ সফটওয়্যারের মাধ্যমে ভূমি জরিপ সম্পন্নকরণের জন্য ‘ই-গভর্নেন্স (নাগরিক সেবায় বিশেষ অবদান)’ ক্যাটাগরিতে তাঁকে এ পুরস্কারে ভূষিত করা হয়।ভূমি মন্ত্রণালয়ের অন্যতম সংস্থা ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের আওতাভুক্ত দপ্তর জোনাল সেটেলমেন্ট অফিস মাঠ পর্যায়ে ক্যাডাস্ট্রাল (ভূমি সম্পদ সম্পর্কিত মৌজা জরিপ) জরিপ ব্যবস্থাপনা ও সম্পাদনের কাজ করে থাকে। ‘সোসালি ডিসট্যান্সড, ডিজিটালি কানেকটেড’ প্রতিপাদ্য নিয়ে ভার্চুয়াল মাধ্যম এবং ভৌত কাঠামোর সংমিশ্রণে তিন দিনব্যাপী আয়োজিত দেশের সর্ববৃহৎ আইসিটি বিষয়ক মেলা ‘ডিজিটাল ওয়ার্ল্ড ২০২০’-এ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ‘জাতীয় আইসিটি অ্যাওয়ার্ড-২০২০’ প্রদান করা হয়। গত শুক্রবার সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মাল্টি-পারপাস হলে আয়োজিত মেলার সমাপনী অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের পদক ও সনদ দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।গত ১৬ জুন ‘ই-নামজারি’ উদ্যোগ বাস্তবায়নের স্বীকৃতি সরূপ ‘স্বচ্ছ ও জবাবদিহিমূলক সরকারি প্রতিষ্ঠানের বিকাশ’ ক্যাটেগরিতে বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয় জাতিসংঘের মর্যাদাপূর্ণ ‘ইউনাইটেড ন্যাশনস পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড-২০২০’ অর্জন করে। আন্তর্জাতিক পর্যায়ে পুরস্কার অর্জনের পর ভূমি মন্ত্রণালয়ের আরো একটি উদ্যোগ এবার জাতীয় পর্যায়ের একটি পুরস্কার পেল। পুরো ভূমি ব্যবস্থাপনা ডিজিটাইজেশন করার ভূমি মন্ত্রণালয়ের সার্বিক উদ্যোগের অন্যতম অংশ অনলাইন ভূমি জরিপ সফটওয়্যার।পুরস্কার প্রাপ্তিতে মোমিনুর রশীদ তাঁর অনুভূতি ব্যক্ত করতে গিয়ে জানান, সেটেলমেন্ট ট্রেনিং-এ প্রদত্ত ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী কর্তৃক এক বক্তব্যে উৎসাহিত হয়ে তিনি অনলাইন সার্ভে ও সেটেলমেন্ট অটোমেশন সফটওয়্যার প্রস্তুতের উদ্যোগ গ্রহণ করেন। ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মাক্ছুদুর রহমান পাটওয়ারীর প্রণোদনা ও ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক মো. তসলীমুল ইসলামের প্রশাসনিক সহায়তার জন্য এ সফটওয়্যারের কার্যক্রম বাস্তবে রূপদান দেওয়া সম্ভব হয়েছে বলে তিনি মনে করেন।উল্লেখ্য, এর আগে ‘অনলাইন ভূমি জরিপ ব্যবস্থাপনা’র জন্য মো. মোমিনুর রশীদ ভূমি মন্ত্রণালয়ের ‘উদ্ভাবনী পুরস্কার ২০১৯-২০’র তৃতীয় পুরস্কার অর্জন করেন।
S/H-(Ripa-5)
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন