editor
প্রকাশিত: 5:59 PM, December 12, 2020
সুনামগঞ্জ প্রতিনিধি ::
‘মান্নান ভাইয়ের জন্য, সুনামগঞ্জবাসী ধন্য’ স্লোগানে মুখরিত দক্ষিণ সুনামগঞ্জের পাগলা বাজার এলাকা। প্রিয় নেতাকে বরণ করতে পাগলা বাজারে মানুষের ঢল নামে। এসময় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও ব্যবসায়ীবৃন্দসহ কয়েক হাজার সর্বস্তরের জনসাধারণের।
করোনা থেকে মুক্তি এবং নিজের স্বপ্নের সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিল জাতীয় সংসদে পাস হওয়ার পর আজ দুপুরে প্রথম নিজের নির্বাচনী এলাকাসহ জেলা শহরে সুধী সমাবেশে অংশ নিতে সুনামগঞ্জে পৌঁছেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
জেলা শহরে যাত্রাকালে দক্ষিণ সুনামগঞ্জের পাগলা বাজারে পরিকল্পনামন্ত্রীকে সংবর্ধনা জানান উপজেলার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, ব্যবসায়ীবৃন্দসহ সর্বস্তরের জনসাধারণ।
সংবর্ধনাকালে পাগলা বাজারে উপস্থিত কয়েক হাজার নেতৃবৃন্দ ও জনসাধারণের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য দেন পরিকল্পনামন্ত্রী এম. এ মান্নান।
মন্ত্রী বলেন, চিন্তার কোনো কারণ নেই, প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বে একসাথে উন্নয়ন কাজ চালিয়ে যাবো। অবহেলিত সুনামগঞ্জের উন্নয়নে আমি বারবার প্রধানমন্ত্রীর কাছে দাবি জানাবো। সুনামগঞ্জ জেলার উন্নয়নে প্রধানমন্ত্রী খুবই আন্তরিক। এসময় প্রধানমন্ত্রী সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় উপস্থিত সর্বসাধারণের প্রতি আহ্বান জানান মন্ত্রী।
এসময় সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, ছাতক পৌরসভার মেয়র কালাম চৌধুরী, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান আবুল কালাম, ছাতক উপজেলার সাবেক চেয়ারম্যান ওলীউর রহমান চৌধুরী বকুল, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হেকিম, সাধারণ সম্পাদক আতাউর রহমান, পরিকল্পনামন্ত্রীর রাজনৈতিক সচিব হাসনাত হোসাইন, উপজেলা ভাইস চেয়ারম্যান নুর হোসেন, পশ্চিম পাগলা ইউনিয়ন চেয়ারম্যান নুরুল হক, সাবেক চেয়ারম্যান জগলুল হায়দার সহ আওয়ামী লীগের নেতাকর্মী ও সর্বস্তরের কয়েক হাজার মানুষ উপস্থিত ছিলেন।
S/H-(Sultana-3)
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে