editor
প্রকাশিত: 2:52 PM, August 26, 2025
সিলেটের নবনিযুক্ত জেলা প্রশাসক সারওয়ার আলমকে ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন ইসলামী ঐক্যজোট সিলেট জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ।
মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে সারওয়ার আলমকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নেতৃবৃন্দ। পরে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময়কালে বক্তারা সিলেট শহরের যানজট নিরসনে ফুটপাত হকার মুক্ত করার আহবান জানিয়ে বলেন, সিলেট শহর এটি পরিচ্ছন্ন নগরী। কিন্তু গত কয়েকদিন থেকে প্রশাসনের কোন প্রদক্ষেপ না থাকার কারণে যেখানে-সেখানে হকার বসে থাকে। তাছাড়া অবৈধ সিএনজি স্ট্যান্ড থাকার কারণে প্রতিনিয়তই যানজট লেগে থাকে। এতে করে সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা নির্বিঘ্নে চলাফেরা করতে বাধাগ্রস্থ হন। এসময় বক্তারা ফুটপাতে বসে থাকা সকল হকারদের তাদের সিটি কর্পোরেশন কর্তৃক নির্ধারিত জায়গায় প্রদান করতে জেলা প্রশাসকের প্রতি আহবান জানান। এসময় জেলা প্রশাসক সারওয়ার আলম শহরের হকার, যানজট সহ সকল সমস্যা দ্রুত সময়ের মধ্যে সমাধানের আশ্বাস প্রদান করেন।
শুভেচ্ছা ও মতবিনিময়কালে উপস্থিত ছিলেন ইসলামী ঐক্যজোটের কেন্দ্রীয় সিনিয়ন ভাইস চেয়ারম্যান ও সিলেট মহানগরের সভাপতি মুফতী ফয়জুল হক জালালাবাদী, কেন্দ্রীয় যুগ্ম মহা সচিব ও জেলার সভাপতি মাওলানা আসলাম রাহমানী, মাওলানা জালাল উদ্দিন, মাওলানা ফখরুল ইসলাম, মাওলানা হোসাইন আহমদ, মাওলানা রইছ উদ্দিন, হাফিজ মিজানুর রহমান মজনু, মাওলানা ফরিদ উদ্দিন, এইচ এম কিউ মইনুল ইসলাম আশরাফী, মাওলানা নাজিম উদ্দিন কামরান প্রমুখ।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন