editor

প্রকাশিত: 10:07 PM, August 26, 2025

কানাইঘাটে আওয়ামীলীগের বিস্ফোরক মামলার আসামিদের অবাধে চলাফেরা

কানাইঘাটে আওয়ামীলীগের বিস্ফোরক মামলার আসামিদের অবাধে চলাফেরা

দৈনিক সিলেটের সময় রিপোর্ট: সিলেটের কানাইঘাটে অর্ধশতাধিক আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা হয়েছে। তবে দীর্ঘ সময় অতিবাহিত হলেও মামলার কোনো অগ্রগতি হয়নি। ফলে আসামিরা নির্দ্বিধায় এলাকায় অবাধে চলাফেরা করছেন বলে অভিযোগ উঠেছে।
এ বিষয়ে সিআর মামলা নং-৪৫৩/২০২৪, তারিখ ১৯ ফেব্রুয়ারি ২০২৪ ইং, আমলী আদালত নং-০৫, সিলেটে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে। মামলাটি পেনাল কোডের ১৪৩/৪৪৮/৩২৩/৩০৭/৩২৫/৩২৬/৩৪/৪২৭ ধারাসহ বিস্ফোরক দ্রব্যাদি আইন ১৯০৮ এর ৩/৪ ধারায় দায়ের করা হয়।
মামলার অভিযোগকারী হলেন, কানাইঘাট পৌর যুবদলের সাবেক সভাপতি মোঃ জাকারিয়া হাবিব। তিনি অভিযোগে উল্লেখ করেন, ২০২২ সালের ১৩ জুন দুপুর ১টার দিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তেল-গ্যাসসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কানাইঘাট পূর্ব বাজার থেকে বিএনপি, যুবদল ও ছাত্রদলের প্রায় তিন শতাধিক নেতাকর্মী নিয়ে বিক্ষোভ মিছিল বের করেন। এসময় কানাইঘাট উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের অর্ধশতাধিক নেতাকর্মী লাঠিসোটা ও বিস্ফোরক দ্রব্য নিয়ে মিছিলে হামলা চালায়। তারা ইটপাটকেল ও বোমা নিক্ষেপ করলে অভিযোগকারীসহ অন্তত ১০ জন নেতাকর্মী আহত হন। এক পর্যায়ে অস্ত্রসজ্জিত অবস্থায় তারা বিএনপির নেতাকর্মীদের ধাওয়া করে। একইদিন বিকাল ৩টার দিকে আসামিরা পুনরায় কানাইঘাট বাজারে এসে বিএনপির কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ ঘটনায় বাদী আদালতে মামলা দায়ের করলে ২০২৪ সালের ১৯ ডিসেম্বর বিজ্ঞ আদালত তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
মামলায় আসামিদের মধ্যে রয়েছেন, জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ সম্পাদক মোস্তাক আহমদ পলাশ, কানাইঘাট উপজেলা আওয়ামীলীগের সভাপতি লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম হারুন, আ’লীগ নেতা আফছর উদ্দিন চেয়ারম্যান, সাংগঠনিক সম্পাদক আব্দুল হেকিম শামীম, সাবেক সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন আল মিজান, সহ সভাপতি জামাল উদ্দিন, পৌরসভা সভাপতি কেএইচ আব্দুল্লাহ, উপজেলা আ’লীগ নেতা মামুন আহমদ, পৌরসভা আ’লীগের সাধারণ সম্পাদক খাজা শাহীন আহমদ, উপজেলা শ্রমিকলীগ সভাপতি জসিম উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মারুফ আহমদ, আ’লীগ নেতা নাজির উদ্দিন প্রধান, উপজেলা যুবলীগ নেতা বিল্লাল আহমদ, সাধারণ সম্পাদক জুনেদ আহমদ জিবান, আ’লীগ নেতা ইকবাল আহমদ, যুবলীগ নেতা আফজাল হোসেন মিজান, উপজেলা আ’লীগের অর্থ সম্পাদক তমিজ উদ্দিন (মতই), আ’লীগ নেতা কামাল উদ্দিন (কামাল হাজি), যুবলীগ নেতা নাজিম উদ্দিন (নাজিম লিডার), আ’লীগ নেতা আলমাছ উদ্দিন, কয়ছর মেম্বার, যুবলীগ নেতা আজির উদ্দিন, সাবেক ছাত্রলীগ নেতা রিংকু চক্রবর্তী, উপজেলা আ’লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সেলিম চৌধুরী, ২নং ইউনিয়ন আ’লীগের সভাপতি তোতা মিয়া, উপজেলা যুবলীগ নেতা জসিম উদ্দিন মেজর, সাবেক ছাত্রলীগ নেতা কাহার আলী, ৫নং ইউপি সাধারণ সম্পাদক জাকারিয়া আলম জামেল, উপজেলা ছাত্রলীগ নেতা মারওয়ানুল করিম, ২নং ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম (ফেড়াই), আ’লীগের নেতা আজমল ট্রেডার্স, উপজেলা ছাত্রলীগ নেতা মাহবুব আলম, ছাত্রলীগ নেতা আলীম উদ্দিন, ছাত্রলীগ নেতা খালেদ আহমদ, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি জাকারিয়া আহমদ (সুমন), ছাত্রলীগ নেতা আবুল হোসেন (শাওন), যুবলীগ নেতা নজরুল ইসলাম বেলাল, ৫নং ইউপি আ’লীগের সহ সভাপতি ফারুক আহমদ (পাখী), সহ সভাপতি আব্দুল মুতলীব, সাধারণ সম্পাদক আজির উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাক মাসুক আহমদ, ৫নং ইউপি আ’লীগের সভাপতি মুবাশ্বির আলী, আ’লীগ নেতা মীর আব্দুল্লাহ, উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহবুবুল আম্বিয়া, উপজেলা আ’লীগ নেতা ওয়ারিছ উদ্দিন, যুবলীগ নেতা নাহিদুল ইসলাম, ছাত্রলীগ নেতা আবুল হাসান (মুন্না) সহ অর্ধশতাধিক নেতা।
ঘটনার পর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকায় আসামিদের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি, বরং বাদী ও আহতদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। তদন্ত প্রতিবেদন অনুযায়ী, আসামিদের পক্ষ থেকে প্রমাণ পাওয়া যায়নি বলে উল্লেখ করা হয়েছে। মামলাটি বর্তমানে আদালতের বিচারাধীন রয়েছে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন