editor
প্রকাশিত: 12:00 PM, August 27, 2025
বিয়ানীবাজার উপজেলার ৫নং কুড়ার বাজার ইউনিয়নের বৈরাগীবাজারে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো বহুল প্রতীক্ষিত “মেডিটেক হেলথ কেয়ার” এবং শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষার জন্য পরামর্শক প্রতিষ্ঠান “এডুটেক”।
গত ২২ আগস্ট (শুক্রবার) বিকাল ৫টায় বৈরাগীবাজার মসজিদ মার্কেটের দ্বিতীয় তলায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে এ দুটি প্রতিষ্ঠানের গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী পর্বে ফিতা কেটে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করেন ফাউন্ডার মোঃ ময়নুল হক ও কো-ফাউন্ডার আব্দুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ এম এ রহমান (এমবিবিএস)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ফার্মাসিস্ট মুহিবুল হাসনাত মানিকসহ প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়, তেলাওয়াত করেন হাফিজ হুসাইন আহমেদ। উদ্বোধন শেষে সকলের জন্য দোয়া-মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবু তৈয়ব।
অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী, ছাত্রছাত্রী ও নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, মেডিটেক হেলথ কেয়ার এলাকাবাসীর জন্য স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত উন্মোচন করবে এবং এডুটেক শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষার সুযোগ তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এলাকাবাসী এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এটি বৈরাগীবাজারের সামাজিক উন্নয়নে একটি ইতিবাচক সংযোজন হবে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন