editor
প্রকাশিত: 12:38 PM, August 27, 2025
ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম পরিচালনায় দায়িত্বরত শিক্ষকদের সংগঠন “মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ” সুনামগঞ্জ জেলা কমিটি পুনর্গঠন উপলক্ষে আদর্শ সমাজ গঠনে ইমাম ও মউশিক শিক্ষকদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) বাদ যোহর সুনামগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন সুনামগঞ্জ জেলা কার্যালয়ের উপ পরিচালক কৃষিবিদ মোহাম্মদ মোশারফ হোসেন। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ সিলেট বিভাগীয় কমিটির সভাপতি কে. এম. মিনহাজ উদ্দিন।
মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ সুনামগঞ্জ জেলার সহ সভাপতি মাওলানা নূর হোসেন আজিজ এর সভাপতিত্বে ও বায়তুল আমান জামে মসজিদের ইমাম মাওলানা মাজিদুল ইসলাম এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক ক্বারী আব্দুল হাকিম, সাংগঠনিক সম্পাদক মাওঃ কে. এম. নজমুল হক নছিব, কোষাধ্যক্ষ মাওলানা ইদ্রিস আহমদ জাকারিয়া, মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ সিলেট জেলার সভাপতি হাফিজ মাওলানা নওফল আহমদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি লতিফুর রহমান রাজু, মাও. মফিজুর রহমান, মাও. ফখরুল ইসলাম, মাও. ফজলুল করিম, মাও. শাহ নুর আলম, মাও. লিয়াকত আলী।
অনুষ্ঠানে উপস্থিত সকলের সম্মতিক্রমে মাওলানা নূর হোসেন আজিজ-কে সভাপতি, মাওলানা মাজিদুল ইসলাম-কে সাধারণ সম্পাদক এবং মাওলানা ফজলুল করিমকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট সুনামগঞ্জ জেলার পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি কৃষিবিদ মোহাম্মদ মোশারফ হোসেন-কে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন