editor
প্রকাশিত: 4:38 PM, August 28, 2025
কুলাউড়া প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের পূর্ব টাট্টিউলিতে জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক প্রবাসীর পরিবার হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ২৭ আগস্ট (বুধবার) বিকেলে এ ঘটনার প্রতিবাদে কুলাউড়ায় সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী প্রবাসীর স্ত্রী মনোয়ারা বেগম।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, তার স্বামী দীর্ঘদিন প্রবাসে কর্মরত থাকায় সুযোগ বুঝে প্রতিপক্ষ মহল অন্যায়ভাবে তাদের জমি দখলের চেষ্টা করছে। এ নিয়ে চলতি বছরের ৩০ মার্চ বিকেলে আদালতে জমি সংক্রান্ত মামলার কাজ শেষে ফেরার পথে বাড়ির পাশে আসা মাত্র প্রতিপক্ষ জয়নাল মিয়া, আব্দুর রহমান, শফিক মিয়াসহ কয়েকজন তার ওপর অতর্কিত হামলা চালায়।
মনোয়ারা বেগম জানান, হামলাকারীরা তাকে এলোপাতাড়ি মারধর করে তার গলা থেকে ৮০ হাজার টাকার স্বর্ণের চেইন, ব্যাগে থাকা নগদ ৪০ হাজার টাকা, তার সাথে থাকা দুজনের সহ ৬০ হাজার টাকা দামের তিনটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ সময় মামলার গুরুত্বপূর্ণ কাগজপত্রও লুটে নেয় তারা।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। বর্তমানে তিনি ৩ মেয়ে ও ১ ছেলেকে নিয়ে বাড়িছাড়া রয়েছেন।
সংবাদ সম্মেলনে মনোয়ারা বেগম আশঙ্কা প্রকাশ করে বলেন, তাকে হত্যার পর লাশ গুম করার ষড়যন্ত্র চলছে। বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও আত্মীয়স্বজনদের জানালেও কোনো সুরাহা না পেয়ে তিনি কুলাউড়া থানায় মামলা দায়ের করেছেন। এ সময় তিনি প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।
এ ব্যাপারে অভিযুক্তদের বক্তব্য জানতে মুঠোফোনে কল দিলে তা বন্ধ পাওয়া যায়।
8 পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে ১২ই রবিউল আউয়াল গাউসিয়া কমিটি বাংলাদেশ সিলেট জেলার উদ্যোগে জশনে জুলুস বের করা হয়।
1 পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত
1 বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর আন্তর্জাতিক সম্পর্ক ও পার্টনারশিপ ডেভেলপমেন্ট বিষয়ক উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল সাত্তার
7 মো: আল-আমিন মিয়া সিলেট কি আর আগের সেই শান্ত-নিরাপদ নগরী? যে নগরীতে রাত গভীর হলেও মানুষ নিশ্চিন্তে বাড়ি ফিরত,
7 সিলেটের বিয়ানীবাজারে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হিসেবে পরিচিত মিলাদ জয়নুল বিএনপি সরকারের তথ্য ও সম্প্রচারমন্ত্রীর কাছ থেকে পদক
2 সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারি ইউনিয়নের পনাউল্লাহ বাজারের পূর্ব-দক্ষিণ প্রান্তে ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত হযরত শাহজালাল (র.) ডি. এস. হাফিজিয়া মাদ্রাসাকে
2 সিলেট সদর উপজেলার ঐতিহ্যবাহী তারাপুর ও মালনীছড়া চা-বাগানের মধ্যবর্তী সীমান্ত এলাকায় অবৈধভাবে জমি জবরদখলের তীব্র অভিযোগ উঠেছে সিলেট মহানগর
5 সিলেট নগরীর শাহজালাল উপশহরের ডি-ব্লকের বাসিন্দা হাজী ইসমাইল আলী (ইসমাইল লন্ডনী) বিরুদ্ধে প্রতারণা, জমি দখল ও মানসিক হয়রানির নানা