editor
প্রকাশিত: 7:47 PM, August 28, 2025
ভারতের রাজধানী নয়াদিল্লির ম্যাক্স সুপার স্পেশালিটি হাসপাতালের রেডিয়েশন অনকোলজি বিভাগের ডিরেক্টর ডাঃ দোদুল মন্ডল বলেছেন, ক্যান্সার রোগ প্রাথমিক পর্যায়ে শনাক্ত হলে চিকিৎসায় সম্পূর্ণরূপে নিরাময় সম্ভব। ক্যান্সার একটি মারণব্যাধি, এখন পর্যন্ত এ রোগের কোনো শতভাগ চিকিৎসা পদ্ধতি পৃথিবীতে আবিষ্কার হয়নি। তবে প্রাথমিক পর্যায়ে রোগটি শনাক্ত করা গেলে এবং চিকিৎসা গ্রহণ করলে সেটি সম্পূর্ণরূপে নির্মূল করা সম্ভব।
তিনি বলেন, বাংলাদেশ থেকে ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে যারা নয়াদিল্লি সাকেত ম্যাক্স সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসা নিতে যান তাদের জন্য বিশেষ সুবিধা দেওয়া হয়। এই হাসপাতালের চিকিৎসা সেবা উন্নতমানের। সিলেটের বেশ কিছু নামি মেডিক্যাল ট্যুরিজম কোম্পানি যেমন সিলেট মেডিকেয়ার সিলেটের রোগীদের জন্য বিশেষ সুবিধা দিয়ে তাদের জন্য সেবা প্রদান করে যাচ্ছে। এই প্রতিষ্ঠানের মাধ্যমে সহজে রোগীরা ভারতে গিয়ে চিকিৎসা সেবা নিতে পারছেন।
তিনি আরো বলেন, যারা মাদকসেবন করছেন তারা বিশেষ করে ক্যান্সারের ঝুঁকিতে রয়েছেন। বিশেষ করে ধূমপান, মদপান, তামাক সেবন করলে বিভিন্ন ধরনের ক্যানসার হওয়ার সম্ভাবনা থাকে। তাই এসব সেবন করা থেকে আমাদের সবাইকে বিরত থাকতে হবে এবং ক্যানসারের বিষয়ে সচেতন হতে হবে। সঠিক সময়ে চিকিৎসা গ্রহণ করলে ক্যান্সার থেকে মুক্তি পাওয়া সম্ভব।
বুধবার (২৭ আগস্ট) রাতে নগরীর দরগা গেইটস্থ একটি অভিজাত হোটেলের হলরুমে ম্যাক্স সুপার স্পেশালিটি হাসপাতাল ও সিলেট মেডিকেয়ার এর যৌথ উদ্যোগে সিলেটের ক্যান্সার ডাক্তার ও রোগীদের নিয়ে এক সেমিনারে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট মেডিকেয়ারের ফাউন্ডার রেদা মঈন রেজার পরিচালনায় সেমিনারে উপস্থিত ছিলেন ম্যাক্স হেলথকেয়ার বাংলাদেশের কান্ট্রি হেড মিঃ সুশোভন পান্ডা, পার্কভিউ মেডিকেল কলেজ ও হাসপাতালের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ এম কামাল উদ্দিন, নর্থ ইষ্ট ক্যান্সার হসপিটালের ক্লিনিক্যাল ও রেডিয়েশন অনকোলজিস্ট এসিস্টেন্ট প্রফেসর ডাঃ রুহুল আমিন ভুইয়া, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের কনসালটেন্ট প্যাথলজিস্ট ডাঃ জাকির হোসেন তাপ্পু, অনকোলজি বিভাগের ইনডোর মেডিকেল অফিসার (ইমু) এবং মেডিকেল অনকোলজিস্ট ডাঃ এজাজ উদ্দিন, কমিউনিটি মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান এসোসিয়েট প্রফসর ডাঃ মুঈজ উদ্দিন আহমেদ চৌধুরী লিজু, ওয়েসিস হাসপাতালের ফুড এন্ড নিউট্রেশন স্পেশিয়ালিস্ট ডাঃ তাপস দেব রাহুল, সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডাঃ উর্মি আচার্যী, গ্যাস্ট্রোএন্টারোলজি বিশেষজ্ঞ মেডিসিন ডাঃ জুয়েল রায়, সিলেট মেডিকেয়ারের ফাউন্ডার চৌধুরী নুর তামাম, আব্দুল করিম জোনাক, খালেদ শাহরিয়ার মুমিত, কে সি ট্যুরের স্বত্বাধিকারী দেবব্রত পাল প্রমুখ।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন