editor
প্রকাশিত: 4:47 PM, August 31, 2025
সিলেট নগরীর ঐতিহ্যবাহী সুবিদবাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে আয়োজিত ২য় বার্ষিক ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।
শুক্রবার (২৯ আগস্ট) রাত সাড়ে ৯টায় সুবিদবাজারের বনকলাপাড়া এলাকাস্থ খান স্পোর্টস সেন্টারে অনুষ্ঠিত ফাইনাল খেলায় চ্যাম্পিয়ান হয় ‘ন্যাশনাল থাই’ এবং রানার্সআপ হয় ‘স্পোর্টস জোন’।
সুবিদবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সৈয়দ জুবায়ের আহমদ এর সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিক নূর এর পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা মাহবুব কাদির শাহী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা সায়ীদ মোঃ আব্দুল্লাহ, উপদেষ্টা লল্লিক আহমদ চৌধুরী, আনোয়ার হোসেন মানিক, মোঃ শিহাব উদ্দিন (রিফাত স্যার), আব্দুল মুকিত রিপন, আব্দুল ওয়াদুদ মিলন, জুবায়ের আহমদ, নাবিন রাজা চৌধুরী, জাহাঙ্গীর আলম।
উপস্থিত ছিলেন সমিতির সহ-সভাপতি তানজিল আহমেদ অনিক, সহ-সভাপতি ছাব্বির আহমদ, সাংগঠনিক সম্পাদক সাইদুল আলম সোহান, কোষাধক্ষ্য শ্রী বিজিত লাল, দস্তর সম্পাদক আনিসুল হক মিলন, আইন বিষয়ক সম্পাদক জুনেদ আহমদ, ক্রীড়া সম্পাদক দেলোয়ার হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক মনজুরুল আলম, মাস্টার হারুন, মৃদুল বাবু. বেলাল আহমদ, সবুজ মিয়া, কাউসার, নাজমুল, জসিম, লুৎফর, মামুন, জুনু প্রমুখ। পরে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ান ও রানার্সআপ দল এবং খেলোয়ারদের হাতে পুরস্কার তুলে দেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা শারীরিক ও মানসিক সুস্থতা বৃদ্ধির সামাজিক দক্ষতা ও নেতৃত্বগুণ তৈরি করে। ইতিবাচক মানসিকতা তৈরির মাধ্যমে মানুষ সুশৃঙ্খল ও সুস্থ জীবন গঠনে খেলাধুলা একটি শক্তিশালী মাধ্যম। খেলাধুলা সহমর্মিতা, ভ্রাতৃত্ব ও দলগত মনোভাব তৈরি করে। এর মাধ্যমে সৌন্দর্যবোধ ও পারস্পরিক মিত্রতা রক্ষার মাধ্যমে আমাদের মধ্যে সামাজিক বন্ধন দৃঢ় করে। তাই প্রতিটি পাড়া-মহল্লায় খেলাধুলার আয়োজন করা প্রয়োজন। বক্তারা সুবিদবাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে প্রতিবছর ফুটবল টুর্ণামেন্ট আয়োজনের ভূঁয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে এ ধারা অব্যাহত রাখার আহবান জানান।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন