editor
প্রকাশিত: 6:48 PM, September 4, 2025
স্কলার্সহোম মেজরটিলা কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক বলেছেন, শিক্ষার্থীদের জন্য প্রযুক্তিনির্ভর শিক্ষা এবং সৃজনশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এগুলো তাদের বিশ্লেষণাত্মক ক্ষমতা বৃদ্ধি করে, সমস্যার সমাধান করতে শেখায় এবং নতুন কিছু তৈরি করার আনন্দ উপভোগ করতে সাহায্য করে। প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের চিন্তা প্রকাশ করার নতুন উপায় খুঁজে পায় এবং তারা দক্ষতা তৈরি করতে পারে।
তিনি বলেন, আধুনিক যুগে প্রযুক্তির সঠিক ব্যবহারই শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের মূল চাবিকাঠি। তথ্য প্রযুক্তিতে শিক্ষার্থীদের মেধা বিকাশে কম্পিউটার ক্লাব হবে এক অনন্য নুতন দিগন্ত। তিনি শিক্ষার্থীদের প্রযুক্তিনির্ভর শিক্ষা ও সৃজনশীলতায় সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।
বৃহস্পতিবার (৪ আগস্ট) সকাল ১০টায় স্কলার্সহোম মেজরটিলা কলেজের কম্পিউটার ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন আইসিটি বিভাগের প্রধান প্রভাষক শেখ এস এম আবু সাইম। ক্লাবের উদ্দেশ্য ও সম্ভাবনা নিয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন প্রভাষক বিপাশা বণিক। প্রযুক্তিগত সহায়তায় ছিলেন প্রভাষক খাইরুল আলম, প্রভাষক ছাদিয়া চৌধুরী ও প্রভাষক তাহসিনুর রহমান। অনুষ্ঠানে বিভিন্ন ডিপার্টমেন্টের প্রভাষক ও সকল শ্রেণির শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রথম নির্বাহী কমিটিতে সভাপতি হয়েছেন মাহিদ আফ্রিদি সামি (দশম-এ), সহ-সভাপতি ফাতেমা আখতার মুন্নি (নবম-এ), সাধারণ সম্পাদক খালেদ মোমেন (দশম-সি), সহকারী সম্পাদক সাইফ রহমান চৌধুরী (নবম-এ) ও কোষাধ্যক্ষ রেদুয়ান হোসেন (নবম-বি)। এছাড়াও স্কুল সেকশনের নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন নাবিহা সাফওনা, তীর্থ মোহন দাস, সোহরাত আনাম চৌধুরী, তাহসিন আহমেদ আফ্রিদি, লিলিয়ান সারথী ও আদিল।
উল্লেখ্য, সপ্তাহে প্রতি সোমবার নিয়মিত ওয়ার্কশপে প্রোগ্রামিং, গ্রাফিক্স ডিজাইন, মাল্টিমিডিয়া ও আইসিটি কুইজসহ নানা কার্যক্রম চলবে। শিক্ষার্থীদের জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের প্রতিযোগিতার জন্য প্রস্তুত করাই হবে ক্লাবের মূল লক্ষ্য।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন