admin
প্রকাশিত: 9:02 PM, September 4, 2025
বুধবার (৩ সেপ্টেম্বর) সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব এবং বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা মরহুম আবুল হারিছ চৌধুরীর ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে ‘হারিছ চৌধুরী ফাউন্ডেশন কাতার’ শাখা।
সংগঠনের সভাপতি হাসান আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহিন আহমেদের পরিচালনায় শোকসভায় বক্তব্যে রাখেন সিলেট জেলা জাতীয়তাবাদী ফোরাম কাতার’র উপদেষ্টা আব্দুর নুর আজাদ, খসরু মিয়া পংকি, ফাউন্ডেশনের উপদেষ্টা মাস্টার সৈয়দ মাহবুবুর রহমান, সিলেট জেলা জাতীয়তাবাদী ফোরাম কাতারের সহ সভাপতি মোহাম্মদ ফয়েজ, রেজাউল করিম রেজু, হাজী আরিফুল হক, বাহার উদ্দিন, মুজিবুর রহমান, সাহেদ আহমেদ, আবুল কালাম, আতাউর রহমান, আব্দুল্লাহ জাকারিয়া, জাকারিয়া আহমেদ প্রমুখ।
বক্তারা হারিছ চৌধুরীর বর্ণাঢ্য ব্যক্তি জীবন, সামজিক জীবন ও রাজনৈতিক জীবনের নানা গুরুত্বপূর্ণ ঘটনার স্মৃতিচারণ করেন। তারা বলেন, নিজ এলাকা ও দেশের প্রতি তাঁর ভালবাসার কারণে তিনি ছিলেন আপামর জনগণের নয়নমণি। সবশেষে তাঁর রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন উপদেষ্টা মাহবুবুর রহমান।-বিজ্ঞপ্তি
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে