editor
প্রকাশিত: 11:36 PM, September 4, 2025
মাধবপুর প্রতিনিধি: পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে প্রতি বছরের মতো এবারও ঐতিহ্যবাহী খান্দুরা পাক দরবার শরীফ -এর উদ্যোগে পালিত হয়েছে জশনে জুলুস আনন্দ র্যালি।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা হযরত শাহ্ জালাল (রহঃ) সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে বের হয় আনন্দ র্যালিটি মাধবপুর-মনতলা সড়ক এবং ঢাকা সিলেট মহাসড়ক হয়ে ছাতিয়াইন বি.এন হাইস্কুল এন্ড কলেজ মাঠে এসে আনন্দ র্যালি মাধ্যমে শেষ হয় জশনে জুলুস।
এ বছর জশনে জুলুসের নেতৃত্ব দেন ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ঐতিহ্যবাহী খান্দুরা পাক দরবার শরীফের পীরজাদা পীর হাফেজ সৈয়দ জিয়াউল কামাল জাকারিয়া, সুন্নীয়তের অতন্ত্র প্রহরী পীরজাদা আলহাজ্ব সৈয়দ জুবায়ের কামাল। জুলুস শেষে মাহফিলে সভাপতিত্ব করবেন পীর হাফেজ সৈয়দ জিয়াউল কামাল। বিশেষ মেহমান হিসেবে আরও উপস্থিত থাকবেন আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট (আপীল বিভাগ) এডভোকেট আমিনুল ইসলাম, ছাতিয়াইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজ উদ্দিন চৌধুরী কাসেদ।
ছাতিয়াইন বি.এন হাইস্কুল এন্ড কলেজ মাঠে আমেরী মুনাজাতে অংশ নেন লাখোলাখো ভক্ত মুরিদান বৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা।
উল্লেখ্য, আগামী ৬ সেপ্টেম্বর (১২ রবিউল আউয়াল) বাংলাদেশে ঈদে মিলাদুন্নবী পালিত হবে। দিনটি ইসলাম ধর্মের প্রচারক মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্মদিন হিসেবে পালিত হয়।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে